জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব আলতাফ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফেরাত কামনায় চাঁদপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে ৪টায় চাঁদপুর শহরের মিশন রোডস্থ শাহী জামে মসজিদে সংগঠনের চাঁদপুর জেলা কমিটির উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের চাঁদপুর জেলা সভাপতি মাওলানা মো. সাইফুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান গাজীর সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন।
মিলাদ মাহফিলে অংশ নেন সাপ্তাহিক হাজীগঞ্জের ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল গণি,শাহী জামে মসজিদের সহ-সভাপতি আলহাজ্ব নাজিমুদ্দিন মিজান মিজি, আলহাজ্ব কামালউদ্দিন পাটোয়ারী বীর মুক্তিযোদ্ধা ও নাসির আহমদ খানসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
মিলাদ ও দোয়া মাহফিলে মরহুম আলহাজ্ব আলতাফ হোসেনের রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
স্টাফ রিপোর্টার
১৪ অক্টোবর ২০২৬
এ জি
সাপ্তাহিক হাজীগঞ্জ অনলাইন পত্রিকা