Thursday , 8 October 2026

চাঁদপুরে ২২ হাজার ইয়াবা উদ্ধার

জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২২ হাজার ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নুরুল্লাপুর এলাকায় মতলব-বাবুরহাট-পেন্নাই সড়ক সংলগ্ন আবুল হাশেমের বাড়ির ভাড়াটিয়া মাদক কারবারি ফারহান রানার ঘরে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আবুল হাশেমের ভাড়াটিয়া ফারহান রানার ঘরে অভিযান চালানো হয়। এ সময় ফারহানের ঘরের খাটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই ঘরে থাকা একটি মোটরসাইকেলের ভেতর থেকে আরও ১২০ পিস ইয়াবা পাওয়া যায়।

তিনি বলেন, অভিযানের বিষয়টি টের পেয়ে মূলহোতা ফারহান রানা পালিয়ে যায়। পলাতক ফারহান রানা ও তার সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ কর্মকর্তা।

৭ অক্টোবর ২০২৬
এজি

এছাড়াও দেখুন

nazrul-1

কবি নজরুলের রচনাবলী তৎকালীন সময়ে ভারতবর্ষে আলোড়ন সৃষ্টি করেছিল : মাইনুল ইসলাম মানিক

চাঁদপুর সাহিত্য একাডেমির পরিচালক মাইনুল ইসলাম মানিক বলেন,‘কবি নজরুলের রচনাবলী তৎকালীন সময়ে ভারতবর্ষে আলোড়ন সৃষ্টি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *