Thursday , 15 October 2026
legal

লিগ্যাল এইডে ৬ লাখ ৫৩ হাজার ৮১০ জনকে আইনি পরামর্শ সেবা

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে সরকারি খরচে ৬ লাখ ৫৩ হাজার ৮১০ জনকে আইনি পরামর্শ সেবা দেওয়া হয়েছে।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সংস্থার অধীনে সরকারি খরচে এই সময়ের মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৭ হাজার ৯১০ জন, দেশের ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের ৩ লাখ ৮৫ হাজার ৫০৩ জন এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে ২২ হাজার ৪৬১ জনকে আইনি সহায়তা দেয়া হয়েছে। সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কলসেন্টারের (টোল ফ্রি-১৬৬৯৯) মাধ্যমে ২ লাখ ১৭ হাজার ৪৭৯ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে (ফেসবুক-মেসেঞ্জার) আইনি পরামর্শ সেবা পেয়েছেন ৪৫৭ জন।

দেশে আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচার প্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচে এসব সেবা দেয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।(বাসস)

১৪ অক্টোবর, ২০২৬
এ জি

dr

এছাড়াও দেখুন

মহামান্য রাষ্ট্রপতি --

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলের জীবনবৃত্তান্ত

বর্ণাঢ্য রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্রজীবনে বামপন্থী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *