Thursday , 15 October 2026
dc

ছোটবেলা থেকেই ছোটবেলা থেকেই শিশুদের স্বাস্থ্য সচেতনতার বিষয়ে শিক্ষা দিতে হবে: ডিসিসচেতনতার বিষয়ে শিক্ষা দিতে হবে : ডিসি

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে চাঁদপুরে সচেতনতা সৃষ্টি ও শিশু-কিশোরদের সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামের প্যাভিলিয়নে “ক্লীন চাঁদপুরের” উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’, ‘খ’ ও ‘গ’—এই ৩টি গ্রুপে প্রায় ১০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, চোখ মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। দৃষ্টিশক্তি সুস্থ রাখা এবং চোখের যত্ন সম্পর্কে সচেতনতা তৈরি করা প্রত্যেকের জন্য জরুরি। শিশুদের ছোটবেলা থেকেই চোখের যত্ন, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসচেতনতার বিষয়ে শিক্ষা দিতে হবে। চোখের কোনো সমস্যা দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

তিনি বলেন, শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মতো আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের প্রতিযোগিতা শিশুদের মেধা, মনন ও কল্পনাশক্তির বিকাশ ঘটানোর পাশাপাশি তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি করে। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে শিশুদের অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে।

জেলা প্রশাসক আরও বলেন, সামাজিক সচেতনতা বৃদ্ধিতে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসচেতনতা ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সংগঠনগুলো মানুষের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর। এ সময় প্রতিযোগী, অভিভাবক এবং ক্লীন চাঁদপুরের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ক্লীন চাঁদপুরের প্রতিষ্ঠাতা অ্যাড. নুরুল আমিন খান আকাশ বলেন, একটি পরিচ্ছন্ন, সচেতন ও মানবিক সমাজ গঠনে শিশু-কিশোরদের সম্পৃক্ত করা প্রয়োজন। তাদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা, স্বাস্থ্যসচেতনতা ও সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে এ ধরনের আয়োজন কার্যকর ভূমিকা রাখে। বিশ্ব দৃষ্টি দিবসের তাৎপর্য তুলে ধরে মানুষের মধ্যে চোখের যত্ন ও দৃষ্টিশক্তি সুরক্ষার বিষয়ে সচেতনতা বাড়ানোও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

তিনি আরও বলেন, ক্লীন চাঁদপুর পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি শিশু-কিশোরদের প্রতিভা বিকাশ এবং সামাজিক কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিভিন্ন গ্রুপে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিবেদক
১৪ অক্টোবর ২০২৬
এ জি

এছাড়াও দেখুন

DAFFODIL-

চাঁদপুরে তিন দিনব্যাপি কারিগরি শিক্ষা মেলা সম্পন্ন

চাঁদপুরের বাবুরহাটস্থ ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে ২২–২৪ সেপ্টেম্বর ৩ দিনব্যাপি‘ কারিগরি শিক্ষা মেলা–২০২৬’ সম্পন্ন হয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *