Friday , 2 October 2026
pratik

চাঁদপুরের তিন উপজেলায় ২৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে চাঁদপুরের ৩ উপজেলায় ২৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। জেলা সদর চাঁদপুর, হাজীগঞ্জ ও শাহরাস্তিসহ এ তিন উপজেলা পরিষদ নির্বাচন আগামি ২১ মে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার ২ মে সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা বশির আহমেদ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ঘোষণা করেন।

চাঁদপুর সদর উপজেলার মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৫ জন,ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন,মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ২ জন।

হাজীগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতীক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থী হওয়ায় কোনো প্রতীক বরাদ্দ দেয়া হয়নি।

শাহরাস্তি উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতীক পেয়েছেন।

এ দিন বেলা দু’টার পর থেকে এ তিন উপজেলায় নির্বাচনি প্রচার-প্রচারণা শুরু হয়। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে রিটার্নিং কর্মকর্তা প্রত্যেক প্রার্থীদেরকে নির্বাচন আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।

৩ মে ২০২৪
এজি

এছাড়াও দেখুন

Mayar

আসন্ন চাঁদপুর পৌরসভার মেয়র প্রার্থীর তালিকায় যুক্ত হলেন ইব্রাহিম কাজী জুয়েল

চাঁদপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী এ শহরে রাজনৈতিক উত্তাপ ও জল্পনা-কল্পনা এখন তুঙ্গে। আসন্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *