Friday , 25 September 2026
image-3

জেএস এবং জেডি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর

২০২৬ সালের জুনিয়র স্কুল জেএস (ভোকেশনাল) এবং জুনিয়র দাখিল জেডি (ভোকেশনাল) বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

আজ মঙ্গলবার বোর্ডের এক আদেশে জানানো হয়, এ পরীক্ষা আগামী ৮ ডিসেম্বর শুরু হয়ে ১৫ ডিসেম্বর শেষ হবে।

সূচি অনুযায়ী ৮ ডিসেম্বর বাংলা, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর সকালে গণিত ও দুপুরে কর্মমুখী প্রকৌশল শিক্ষা-৩ এবং ১৫ ডিসেম্বর বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং কুরআন মাজিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলবে সকাল ১০টা থেকে ১টা এবং দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত।

পরীক্ষার্থীদের কেন্দ্র প্রবেশের সময়সীমা ৩০ মিনিট পূর্বে প্রবেশ করতে হবে। পরীক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে অন্তত ৩ দিন পূর্বে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। কেন্দ্র ইনচার্জ ছাড়া পরীক্ষার কেন্দ্রে সাধারণ মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। বাসস

২২ সেপ্টেম্বর, ২০২৬
এ জি
dr

এছাড়াও দেখুন

Screenshot 2026-09-14 081337

৫৩ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়ার উদ্বোধন

৫৩ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির চাঁদপুর জেলা পর্যায়ের খেলা আজ ১৩ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *