চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় ১৮শ’ মিটার নদী খননের অভাবে ৮ শতাধিক একর ইরিবোরো জমির উঠতি ফসল হুমকির মুখে পড়েছে।
সরজমিনে গিয়ে দেখা যায় চাঁদপুরের মেঘনা থেকে বহমান ডাকাতিয়া নদীর শাখা নদীর হাজীগঞ্জ উপজেলার বলাখাল এবং আলিপুর গ্রামের মধ্যে অবস্থিত প্রকাশ্য ডাকাতিয়া নদী (খোদ্দ নদী) থেকে অত্র এলাকা ৮ শতাধিক একর জমির পানি উত্তোলনের এক মাত্র অবলম্বন এ শাখা নদীটি।
নদীরটির খনন কাজ না করায় এটি ভরাট হয়ে পানি চলাচল বন্ধ রয়েছে। যার কারণে ইরিবোরো জমির উঠতি ফসল হুমকির সম্মুখীন। ইরিবোরো স্কিমের ম্যানেজার মো. খোকন,আ.রহিম, সিরাজুল ইসলাম, জহিরুল হক সহ ম্যানেজারগণ এ প্রতিবেদককে জানান জোয়ার আসার জন্য আমাদেরকে বসে থাকতে হয়।
ভাটার সময় নদী শুকিয়ে যায়।যার কারণে পানির মটর চালানো যায় না। যদি ও জোয়ারের সময়ে মটর চালানো হয় তাও ২- ৩ ঘন্টা । সামান্য এ পানি ড্রেনের মাথায় না যেতেই বন্ধ হয়ে যায়।
তাছাড়া চৈত্র মাসের সবেমাত্র শুরু।ইরি খেতে চৈত্র মাসে পানির প্রয়োজন অনেক বেশি থাকে। যদি নদীর অবস্থা এই রকম হয় তাহলে কৃষকের মুখে হাসি থাকবে না।
বিষয় নিয়ে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এর সাথে কথা বলে জানা গেছে ইতিমধ্যে এ নদীটির সংস্কারের জন্য একটি প্রকল্প পাঠানো হয়েছে।
তাতে স্থানীয় এমপি মহোদয়ের হস্তক্ষেপ হলে প্রকল্পটি আগামি অর্থবছরের মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে এবং সরকারের কৃষি উৎপাদনে বিশেষ ভূমিকা রাখে সক্ষম হবে। অপরদিকে এ এলাকায় মৎস সম্পদ উৎপাদন অনেকাংশে বৃদ্ধি পাবে।
হাবিবুর রহমান
২৭ সেপ্টেম্বর ২০২৬
এ জি
সাপ্তাহিক হাজীগঞ্জ অনলাইন পত্রিকা