Friday , 2 October 2026
ssc-fol-

এসএসসি পরীক্ষার ফল ১২ মে

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামি ১২ মে প্রকাশ হবে। আজ ৩ মে শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়,সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফল প্রকাশ কার্যক্রম উদ্বোধন করবেন এবং তার হাতে ফলাফলের তথ্য তুলে দেয়া হবে।

প্রতি বছর ফল প্রকাশের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

১৫ ফেব্রুয়ারি শুরু হয়েছিল এসএসসি ও সমমানের পরীক্ষা। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের রেওয়াজ রয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবছর ২০ লাখ ২৪ হাজার ১শ ৯২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। সারাদেশের ৩ হাজার ৭শ কেন্দ্রে ২৯ হাজার ৭ শ ৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়।

৩ মে ২০২৪
এজি

এছাড়াও দেখুন

edu

ভবিষ্যতে সারাদেশে একক প্রশ্নে পরীক্ষা গ্রহণের চিন্তা চলছে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড.আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে ভবিষ্যতে সারাদেশে একক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *