Friday , 2 October 2026
died

মেঘনায় গোলাগুলিতে নিহত ২

চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দু গ্রুপের সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে দু’জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছে ।

নিহতরা হলেন, চাঁদপুর মতলব উত্তর উপজেলার কলাকান্দা গ্রামের রিফাত (২৯) ও মুন্সিগঞ্জের রাসেল (৩০)। গুলিবিদ্ধ আহত আইয়ুব আলীকে উন্নত চিকিৎসার জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেঘনা নদীতে বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। গুলিবিদ্ধ আহতদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক দু জনকে মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বিল্লল হোসেন জানান, ঘটনাটি চাঁদপুরে ঘটেছে। আমরা সংবাদ পেয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে এসে দু’জনের মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। আরেকজন গুলিবিদ্ধকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো যাবে।

চাঁদপুর নৌ-অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান বলেন,‘ ঘটনাটি চাঁদপুর-মুন্সিগঞ্জ সীমানায় হয়েছে। কানা জহির ও কিবরিয়া গ্রুফের মধ্যে সংঘর্ষ হয়। তারা ডাকাতি ও বালু মহলের সাথে জড়িত । ’

সাপ্তাহিক হাজীগঞ্জ
৩১ জানুয়ারি ২০২৫
এজি

এছাড়াও দেখুন

Mayar

আসন্ন চাঁদপুর পৌরসভার মেয়র প্রার্থীর তালিকায় যুক্ত হলেন ইব্রাহিম কাজী জুয়েল

চাঁদপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী এ শহরে রাজনৈতিক উত্তাপ ও জল্পনা-কল্পনা এখন তুঙ্গে। আসন্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *