বিশ্ব ইজতেমায় যোগ দিতে দেশ-বিদেশ থেকে মুসল্লিদের টঙ্গী মুখি স্রোত অব্যাহত রয়েছে। প্রত্যেকের মাথায় টুপি ও পাঞ্জাবি। সর্বত্র একই পোশাক হওয়ায় টঙ্গীর নগরী এখন টুপি পাঞ্জাবি নগরী। বহুল কাঙ্ক্ষিত আখেরী মোনাজাত পর্যন্ত এ স্রোত আরো প্রবল হবে।
তুরাগ তীরবর্তী বিশাল প্রান্তরে নির্মিত পাটের চট ও লাইলন কাপড়ের প্যান্ডেল ইতোমধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। ফলে নতুন করে যারা আসছেন তাদেরকে নিজ উদ্যোগে তাবু টানিয়ে বিভিন্ন স্থানে অবস্থান নিতে হচ্ছে।
আজ শুক্রবার বাদ ফজর পাকিস্থানের মাওলানা জিয়াউল হকের আ’ম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার বয়ানের মাধ্যমে অনানুষ্ঠানিকভাবে শুরু হয় ইজতেমা। শুক্রবার বাদ জুমা বয়ান করেন জর্ডানের মাওলানা শেখ উমর খতিব। বাদ আসর বয়ান করবেন মাওলানা জুবায়ের। বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ লাট।
সাপ্তাহিক হাজীগঞ্জ
৩১ জানুয়ারি ২০২৫
এজি

সাপ্তাহিক হাজীগঞ্জ অনলাইন পত্রিকা