চাঁদপুর নির্বাচন কমিশন সূত্র মতে – চাঁদপুরের পাঁচটি আসনে ৮ উপজেলায় ভোটার ২১ লাখ ৬ হাজার ৬শ ৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ১২ হাজার ৫শ ৭৫ জন। মহিলা ভোটার ১০ লাখ ৪৪ হাজার ৪২ জন।
ফলে ৭৮ হাজার ৫শ ৩৩ জন পুরুষ ভোটার বেশি। জেলার ৫ আসনে মোট কেন্দ্রের সংখ্যা ৭শ এবং বুথ ৪ হাজার ২শ ৪৬ টি। ভোট গ্রহণে ৭ শ প্রিজাইডিং অফিসার, ৪ হাজার ২শ ৬৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৮ হাজার ৫শ ২৮ জন পোলিং অফিসার আসন্ন সংসদ নির্বাচনে নিয়োগ লাভ করেছেন। মোট প্রার্থী ৩০ জন।
চাঁদপুর-১ (কচুয়া)-১০৯ টি, চাঁদপুর-২ (মতলব দক্ষিণ ও উত্তরে) ১৫৫ টি, চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচরে)-১৬৫ টি, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জে)-১১৮ ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তিতে) ১৫৩টি ভোট কেন্দ্রে রয়েছে। এ জেলায় ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালের নবম,দশম ও একাদশ সংসদীয় নির্বাচনে সব আসনেই নির্বাচিত হয়েছেন বর্তমান ক্ষমতসীল আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যরা। জেলার ৭টি পৌরসভা ও ৮৯টি ইউনিয়ন রয়েছে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ভোট কেন্দ্র রয়েছে ৪২ হাজার ১শ ৩টি। এ নির্বাচনে ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫ শ৭৯ জন। নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২ শ ২ জন। আর হিজড়া ভোটার ৮ শ ৫২ জন।
আবদুল গনি
৩১ ডিসেম্বর ২০২৩
এজি
সাপ্তাহিক হাজীগঞ্জ অনলাইন পত্রিকা