Friday , 2 October 2026
ministry

৩৬ সদস্যের মন্ত্রিসভার নাম ঘোষণা

মন্ত্রিপরিষদ সচিব মো.মাহবুব হোসেন ৩৬ সদস্য বিশিষ্ট মন্ত্রিপরিষদ সদস্যদের নাম ঘোষণা করেছেন। তাঁদের মধ্যে ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী। তিনি মন্ত্রিপরিষদ সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার সদস্যদের নামের এ তালিকা প্রকাশ করেন।

আজ সন্ধ্যা ৭ টায় বঙ্গভবনে রাষ্টপতি মো.সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।

মন্ত্রীপরিষদের সদস্যদের মধ্যে মন্ত্রীগণ হলেন:আ.ক.ম মোজাম্মেল হক (গাজীপুর-১),ওবায়দুল কাদের (নোয়াখালী-৫), নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (নরসিংদী-৪),আসাদুজ্জামান খান (ঢাকা-১২),ডা.দীপু মনি (চাঁদপুর-৩),মো.তাজুল ইসলাম (কুমিল্লা-৯),মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১),আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪),আনিসুল হক (বাহ্মণবাড়িয়া-৪),মোহাম্মদ হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭), মো.আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪),সাধন চন্দ্র মজুমদার (নওগাঁ-১),উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩),মো.আব্দুর রহমান (ফরিদপুর-১),নারায়ন চন্দ্র চন্দ (খুলনা-৫),আব্দুস সালাম (ময়মনসিংহ-৯),মহিবুল হাসান চৌধুরী (চট্টগ্রাম-৯),ফরহাদ হোসেন (মেহেরপুর-১), মো. ফরিদুল হক খান (জামালপুর-২),মো.জিল্লুল হাকিম (রাজবাড়ী-২),সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯),জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩),নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬),স্থপতি ইয়াফেস ওসমান এবং সামন্ত লাল সেন।

প্রতিমন্ত্রীগণ হলেন: বেগম সিমিন হোমেন রিমি (গাজীপুর-৪),নসরুল হামিদ (ঢাকা-৩),জুনাইদ আহমেদ পলক (নাটোর-৩),মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা-১৭),মো.মহিববুর রহমান (পটুয়াখালী-৪),খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২), জাহিদ ফারুক (বরিশাল-৫),কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি), বেগম রুমানা আলী (গাজীপুর-৩), শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২) এবং আহসানুল ইসলাম টিটু (টাঙ্গাইল-৬)।

১১ জানুয়ারি ২০২৪
এজি

এছাড়াও দেখুন

chief huip

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল (বৃহস্পতিবার) দুপুরে অনুষ্ঠিত হবে। নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শুক্রবার রাতে বঙ্গভবনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *