Friday , 2 October 2026
Mobile-----

দেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ১৯ কোটি ৩৬ লাখ

চলতি বছরের নভেম্বর শেষে বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ১৯ কোটি ছাড়িয়েছে বলে দেশটির টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার সর্বশেষ পরিসংখ্যানে উঠে এসেছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের তথ্য অনুযায়ী,২০২৩ সালের নভেম্বরে দক্ষিণ এশিয়ার এ দেশে গ্রাহক সংখ্যা ১৯ কোটি ৩৬ লাখে পৌঁছেছে।

বর্তমানে বাংলাদেশে চারটি মোবাইল কোম্পানি রয়েছে, যার মধ্যে তিনটি মোবাইল ফোন অপারেটর বিদেশ সমর্থনপুষ্ট।

বিটিআরসির তথ্য অনুযায়ী,নভেম্বর শেষে গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে- মোবাইল অপারেটর গ্রামীণফোনের ৮ কোটি ২১ লাখ ৪০ হাজার,রবি আজিয়াটার ৫ কোটি ৮৩ লাখ ৮০ হাজার, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনসের ৪ কোটি ৩৩ লাখ ৮০ হাজার এবং টেলিটক বাংলাদেশের গ্রাহক সংখ্যা ৬৪ লাখ ৬০ হাজারে।

২০২২ সালের ডিসেম্বর শেষে বাংলাদেশে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছিল ১৮ কোটি ২০ লাখে।

১১ জানুয়ারি ২০২৪
এজি

এছাড়াও দেখুন

road accident

জুনে সড়ক-রেল ও নৌ-পথে দুর্ঘটনায় নিহত ৪৬৩

গত জুন মাসে সড়ক-নৌ ও রেলপথে দুর্ঘটনায় ৪৬৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে সড়কপথে ৪৭২টি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *