Friday , 2 October 2026

চাঁদপুর শহরের এক হোটেল ও রেস্টুরেন্টকে ১১ হাজার টাকা জরিমানা

পঁচা গ্রীল, চাপ,খোলা খাবার, রান্না,কাঁচা এক সাথে রাখা এবং অস্বাস্থ্যকর উপায়ে খাবার সংরক্ষণের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চাঁদপুর শহরের হাজী মহসিন রোডস্থ এক হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

২৪ এপ্রিল বুধবার দুপুরে এ অভিযান করে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম ।

এ সময় পচা গ্রীল,চাপ,খোলা খাবার, রান্না কাঁচা এক সাথে রাখা এবং অস্বাস্থ্যকর উপায়ে খাবার সংরক্ষণ এর দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ঐ হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১১ হাজার জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন। সার্বিক সহযোগিতা করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক
২৫ এপ্রিল ২০২৪
এজি

এছাড়াও দেখুন

Mayar

আসন্ন চাঁদপুর পৌরসভার মেয়র প্রার্থীর তালিকায় যুক্ত হলেন ইব্রাহিম কাজী জুয়েল

চাঁদপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী এ শহরে রাজনৈতিক উত্তাপ ও জল্পনা-কল্পনা এখন তুঙ্গে। আসন্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *