Friday , 2 October 2026
scout==

হিলশা সিটি ওপেন স্কাউটস গ্রুপের সাধারণ সভা সম্পন্ন : সভাপতি-আমিনুর রহমান বাবুল,সম্পাদক ওয়ালিদ হোসেন

চাঁদপুরের স্বনামধন্য হিলশা সিটি ওপেন স্কাউটস গ্রুপ এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ২৩ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ৪টায় সাহিত্য একাডেমি,চাঁদপুরের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন গ্রুপ প্রতিষ্ঠাতা সভাপতি মো.আমিনুর রহমান বাবুল। সভায় বিশ্ব স্কাউট দিবস ও স্কাউট প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েল এর জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় ২০২৪-২০২৫ সালের ২৫ সদস্যের কার্যকরী পরিষদ গঠন করা হয়। সভাপতি হিসেবে মো.আমিনুর রহমান বাবুল এবং গ্রুপ সম্পাদক হিসেবে অধ্যাপক মো.ওয়ালিদ হোসেনকে নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সিনিয়র সহ-সভাপতি রোটারিয়ান শবে বরাত,সহ-সভাপতি চিত্রশিল্পী ওমর ফারুক, ফারুক আহমেদ ভূইয়া,বিপ্লব সরকার,অজিত দত্ত,পিএম বিল্লাল, যুগ্ম-গ্রুপ সম্পাদক মো.মাসুদ দেওয়ান,কোষাধ্যক্ষ মো.রাহাদ উদ্দিন,যুগ্ম-সম্পাদক(স্কাউট)ইশতিয়াক খন্দকার সৈকত,যুগ্ম-সম্পাদক(রোভার) আবু সুফিয়ান,যুগ্ম-সম্পাদক(জিআইএস)জয়ন্তী ভৌমিক,যুগ্ম-সম্পাদক(সংগঠন) এসএম সোহেল,যুগ্ম-সম্পাদক(প্রোগ্রাম) এইচএম জাকির হোসেন, যুগ্ম-সম্পাদক(কাব) তৌফিক এলাহী,নির্বাহী সদস্য হিসেবে মাহবুব মোস্তফা, রিপন সরকার, ইয়াসমিন আক্তার ইভা,মরিয়ম রাহা,মাহিদুর রহমান,জোবায়ের হোসেন,শাকিল হোসেন,মিথিলা নূর, ফয়সাল ।

প্রতিষ্ঠাতা সম্পাদক মো. মাসুদ দেওয়ান এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন গ্রুপ সম্পাদক ওয়ালিদ হোসেন, বিপ্লব সরকার এবং রিপন সরকার এবং বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মো. রাহাদ উদ্দিন ।

সভায় গ্রুপটির ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

উপদেষ্টাগণ হলেন : চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত,চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মো.হেলাল হোসাইন,ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মদ সোহেল রানা,গোলাম মেহেদী মাসুদ,মোসা.তহমিনা আক্তার,অধ্যাপক মজিবুর রহমান গাজী,মোস্তাফা কামাল। সভা শেষে স্কাউট প্রতিষ্ঠাতার জন্মদিন ও বিশ্ব স্কাউট দিবস উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়।

করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৪
এজি

এছাড়াও দেখুন

Mayar

আসন্ন চাঁদপুর পৌরসভার মেয়র প্রার্থীর তালিকায় যুক্ত হলেন ইব্রাহিম কাজী জুয়েল

চাঁদপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী এ শহরে রাজনৈতিক উত্তাপ ও জল্পনা-কল্পনা এখন তুঙ্গে। আসন্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *