Friday , 2 October 2026
DC======

চাঁদপুর জেলা রাজস্ব সম্মেলন সম্পন্ন

চাঁদপুরে জেলা রাজস্ব সম্মেলন সম্পন্ন হয়েছে। ২৩ ফেব্রুয়ারি সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

এসময় জেলা প্রশাসক যে সকল বিষয় নিয়ে আলোচনা করেন, নদী রক্ষা ও বাঁধ নির্মাণ, নদী রক্ষার্থে নদীতে সংঘটিত অপরাধ বিষয়ে আরো সতর্ক হওয়া,নদীপথে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। এছাড়াও স্ব স্ব দপ্তর প্রধানগণকে তাদের নির্দিষ্ট কাজের অগ্রগতি বিষয়ে বিশেষভাবে নজর রাখতে বলা হয়।

এসময় উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক এরশাদ উদ্দিন, চাঁদপুর জেলা নৌ-পুলিশ এসপি মোশফিকুর রহমান,চাঁদপুর জেলা প্রসাশনের সরকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.জাকারিয়া হোসেন, অতিরিক্ত এসপি মুকুর চাকমা, সদর উপজেলা ইউএনও শাখাওয়াত জামিল সৈকত, চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার আল ইমরান খান, ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি এ.আর.এম জাহিদ হাসান,পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আতিকুল ইসলাম,পরিবেশ অধিদপ্তর সরকারি পরিচালক মো. হান্নান।

নিজস্ব প্রতিবেদক
এজি
২৬ ফেব্রুয়ারি ২০২৫

এছাড়াও দেখুন

Mayar

আসন্ন চাঁদপুর পৌরসভার মেয়র প্রার্থীর তালিকায় যুক্ত হলেন ইব্রাহিম কাজী জুয়েল

চাঁদপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী এ শহরে রাজনৈতিক উত্তাপ ও জল্পনা-কল্পনা এখন তুঙ্গে। আসন্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *