Friday , 2 October 2026
cargo---

চাঁদপুর নৌ-থানার অভিযানে ২২ সুকানি ও শ্রমিক আটক

চাঁদপুর মেঘনা নদাতে বালুবাহী জাহাজ বাল্কহেডে অভিযানে ২২ জন সুকানি ও শ্রমিককে আটক করা হয়েছে।
শুক্রবার ১১ টি বাল্কহেডে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের কারণে ২২ জন সুকানি ও শ্রমিককে গ্রেপ্তার করেছে নৌ-থানা পুলিশ। ২৪ ঘন্টার অভিযানে তাদের আটক করা হয়।

চাঁদপুর নৌ-থানার অফিসার ইনচার্জ মো.মনিরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।

ওসি মনিরুজ্জামান বলেন,‘ থানার উপ-পরিদর্শক মিঠুন বালা ও সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার ১৩ জুন সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘনা নদীর চাঁদপুর উপজেলার মোলহেড ও রাজরাজেশ্বর ইউনিয়নের মিনি কক্সবাজার নামক স্থানে ১১টি বাল্কহেডে অভিযান পরিচালনা করেন।

এ সময় বাল্কহেডের কাগজপত্র যাচাই করে সার্ভে সনদ ঝুলিয়ে না রাখাসহ রেজিস্ট্রেশন নম্বর নম্বর প্রকাশ্যে রাখা, সুকানি যোগ্যতা না থাকা থাকা ও নিষিদ্ধকালীন সময়ে নদী পথে বেপরোয়া গতিতে বাল্কহেড চালানোর অপরাধে ২২ জনকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও বলেন,‘ গ্রেপ্তারকৃতদের মধ্যে ১২ জনের বিরুদ্ধে অভ্যন্তরীণ নৌ-চলাচল আইনের বিভিন্ন ধারায় মেরিন আদালতে প্রসিকিউশন এবং বাকি ১০ জনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

১৮ জুন ২০২৪
এজি

এছাড়াও দেখুন

Mayar

আসন্ন চাঁদপুর পৌরসভার মেয়র প্রার্থীর তালিকায় যুক্ত হলেন ইব্রাহিম কাজী জুয়েল

চাঁদপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী এ শহরে রাজনৈতিক উত্তাপ ও জল্পনা-কল্পনা এখন তুঙ্গে। আসন্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *