Friday , 2 October 2026

ভাষা শহিদদের প্রতি চাঁদপুরে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহিদদের প্রতি চাঁদপুরের সর্বস্তরের লোকজন গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

শুক্রবার ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহর ১২টা ১ মিনিটে চাঁদপুর শহীদ মুক্তিযোদ্ধা সড়কে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

এরপর ধারবাহিকভাবে শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার (এসপি) মুুহম্মদ আব্দুর রকিব, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা পরিষদের পক্ষে জেলা প্রশাসক।

এছাড়াও পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পক্ষে এসপি সৈয়দ মুশফিকুর রহমান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন চাঁদপুর, সিভিল সার্জন কার্যালয়, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল, চাঁদপুর মেডিকেল কলেজ, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, জেলা মৎস্য বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুর, গণপূর্ত বিভাগ, জেলা সমাজ সেবা কার্যালয়, জেলা সমবায় কার্যালয়, চাঁদপুর পৌরসভা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

chadp

পর্যায়ক্রমে আরো শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রাণি সম্পদ দপ্তর, জেলা কারাগার, জেলা আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্স, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়, জেলা পরিবেশ অধিদপ্তর, আঞ্চলিক পাসপোর্ট অফিস চাঁদপুর, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড চাঁদপুর, জেলা শিল্পকলা একাডেমি, চাঁদপুর প্রেসক্লাব, চাঁদপুর সদর উপজেলা পরিষদ, চাঁদপুর সদর মডেল থানা ও চাঁদপুর রেলওয়ে থানা পুলিশসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

এদিকে প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য শহরের বিভিন্ন এলাকা থেকে সরকারি দপ্তরের কর্মকর্তারা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষে লোকজন শহীদ মিনার এলাকায় জড়ো হয়।

খুবই শৃঙ্খলানার মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদনের এ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান ও দৈনিক সুদীপ্ত চাঁদপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এম.আর ইসলাম বাবু।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার পর থেকে এটি আন্তর্জাতিক পর্যায়েও পালিত হচ্ছে। দেশের জন্য একুশে ফেব্রুয়ারি একটি শোক ও বেদনার দিন হলেও, এটি বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য শহীদদের আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত এক বিশেষ দিন।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি,‘বাংলাকে’ রাষ্ট্রভাষা করার দাবিতে পূর্ববাংলার ছাত্র, যুবক এবং সাধারণ মানুষ প্রশাসনের ১৪৪ ধারা উপেক্ষা করে রাজপথে নেমে আসেন। পাকিস্তানি শাসকগোষ্ঠী যখন মিছিলের গতি দেখে আতঙ্কিত হয়ে ছাত্র-জনতার উপর গুলি চালায়, সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিক শহীদ হন।

২২ ফেব্রুয়ারি ২০২৫
এজি

model (1)

এছাড়াও দেখুন

Mayar

আসন্ন চাঁদপুর পৌরসভার মেয়র প্রার্থীর তালিকায় যুক্ত হলেন ইব্রাহিম কাজী জুয়েল

চাঁদপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী এ শহরে রাজনৈতিক উত্তাপ ও জল্পনা-কল্পনা এখন তুঙ্গে। আসন্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *