Friday , 2 October 2026
lalpur--620x330

লালপুর বালুধুম উবি’র অবসরপ্রাপ্ত শিক্ষক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

চাঁদপুর সদরের লালপুর বালুধুম উচ্চ বিদ্যালয়ের ৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হয়। ১৫ এপ্রিল বেলা ১০ টায় শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-লালপুর বালুধুম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.কাউসার আহমেদ।

সংবর্ধিত শিক্ষকগণ হলেন: সাবেক প্রধানশিক্ষক মো.ইলিয়াছ মিঞা, সহকারী শিক্ষক মো.মজিবুর রহমান, মো. নিজাম উদ্দিন ও মো.জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানের শুরুতেই অবসরপ্রাপ্ত শিক্ষকগণকে ফুলের শুভেচ্ছা জানান শিক্ষক ও শিক্ষার্থীগণ।

শিক্ষার্থীগণের পক্ষে শ্রদ্ধাঞ্জলি পাঠ করে- জান্নাতুল ফেরদাউস ও অশ্রুসিক্ত মর্মবাণী পাঠ করেন-ফৌজিয়া রহমান। অনুষ্ঠানে সাবেক প্রধান শিক্ষক ও অবসরপ্রাপ্ত শিক্ষকগণকে সম্মামনা স্মারক ও সংবর্ধিতদের স্কুলের পক্ষে বিদায় ক্রেস্ট প্রদান করা হয়। অবসরপ্রাপ্ত শিক্ষক মো.জাহাঙ্গীর আলম অসুস্থ থাকায় অনুপস্থিত ছিলেন।

অবশেষে- স্কুলের ধর্মীয় শিক্ষক মো.শাহিদুর রহমান দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।

১৫ এ প্রি ল ২০২৬
এ জি

এছাড়াও দেখুন

Mayar

আসন্ন চাঁদপুর পৌরসভার মেয়র প্রার্থীর তালিকায় যুক্ত হলেন ইব্রাহিম কাজী জুয়েল

চাঁদপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী এ শহরে রাজনৈতিক উত্তাপ ও জল্পনা-কল্পনা এখন তুঙ্গে। আসন্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *