Friday , 2 October 2026
sP Chandpur-

রাষ্ট্রীয় পুলিশ পদক পেলেন চাঁদপুরের এসপি সাইফুল ইসলাম

অনন্যসাধারণ পেশাদারিত্ব প্রদর্শনের জন্য তৃতীয় বারের মতো রাষ্ট্রীয় পুলিশ পদক পেলেন চাঁদপুরের সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।

বিগত ২০২৩ সালে ভোলা ও চাঁদপুর জেলায় সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে পুলিশ বিভাগের কার্যক্রমে গতিশীলতা আনা, দক্ষতা বৃদ্ধি, উন্নয়ন ও আধুনিকায়নে বিভিন্ন শাখায় দৃশ্যমান অবদান,গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধীকে আইনের আওতায় আনা,গণমূখী পুলিশী সেবা নিশ্চিত করাসহ পুলিশের বিভিন্ন ইউনিটের দায়িত্বে থেকে দক্ষতা, কর্তব্যনিষ্ঠা,সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করায় ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)’ পদকে ভূষিত হয়েছেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।

পুলিশ সপ্তাহ-২০২৪ উপলক্ষে মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম’কে তৃতীয় বারের মতো গৌরবময় রাস্ট্রীয় পুলিশ পদক ‘পিপিএম-সেবা’ প্রদান করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম পুলিশ বিভাগে গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরুপ ইতিপুর্বে ২০১২ সালে ‘পিপিএম-সেবা’ এবং ২০১৯ সালে সর্বোচ্চ রাস্ট্রীয় পুলিশ পদক ‘বিপিএম’ লাভ করেন।

২৮ ফেব্রুয়ারি ২০২৪
এজি

এছাড়াও দেখুন

Mayar

আসন্ন চাঁদপুর পৌরসভার মেয়র প্রার্থীর তালিকায় যুক্ত হলেন ইব্রাহিম কাজী জুয়েল

চাঁদপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী এ শহরে রাজনৈতিক উত্তাপ ও জল্পনা-কল্পনা এখন তুঙ্গে। আসন্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *