Friday , 2 October 2026
logu --

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদ্বোধন হচ্ছে বুধবার

৩১ জুলাই বুধবার জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদ্বোধন হচ্ছে। ৩০ জুলাই হতে ৫ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ এর বিভিন্ন কার্যক্রম চলবে।

‘ ভরবো মাছের মোদের দেশ ; গড়বো স্মার্ট বাংলাদেশ’-এ প্রতিপাদ্য বিষয় নিয়ে এবার সারাদেশে ও চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ পালিত হচ্ছে। প্রধান অতিথি হিসেবে চাঁদপুরের মৎস্য সপ্তাহ এর উদ্বোধন করবেন সমাজকল্যাণমন্ত্রী ডা.দীপুমনি এমপি।

চাঁদপুরের মান্যবর জেলা প্রশাসক কামরুল হাসান ঐ অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন।

কর্মসূচির মধ্যে রয়েছে- র‌্যালি, পোনামাছ অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ। বেলা সাড়ে ৯ টায় র‌্যালি ও পোনা অবমুক্তের পর চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠান হচ্ছে। আলোচনা অনুষ্ঠানে জেলা প্রশাসন ,উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তাসহ বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত থাকবেন।

আবদুল গনি
২৯ জুলাই ২০২৪

এছাড়াও দেখুন

Mayar

আসন্ন চাঁদপুর পৌরসভার মেয়র প্রার্থীর তালিকায় যুক্ত হলেন ইব্রাহিম কাজী জুয়েল

চাঁদপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী এ শহরে রাজনৈতিক উত্তাপ ও জল্পনা-কল্পনা এখন তুঙ্গে। আসন্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *