Friday , 2 October 2026
bop

চাঁদপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

৫ নভেম্বর চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনয়নপ্রাপ্ত ধানের শীষের প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লা ও ১২ ডিসেম্বর ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দ্যোশে সন্ত্রাসী কতৃক গুলিবিদ্ধ করার সহিংস ঘটনার তদন্তের মাধ্যমে প্রকৃত দুষ্কৃতিকারীদের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল করে চাঁদপুর জেলা বিএনপি।

১৩ ডিসেম্বর শনিবার বিকেল জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।

চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো.সফিকুজ্জামানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল।

বক্তারা বলেন,বিএনপির নেতাকর্মীসহ মানুষের ওপর ধারাবাহিক হামলা প্রমাণ করে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। রাজনৈতিক ভিন্নমত দমনে সহিংসতার আশ্রয় গ্রহণ কোনোভাবেই মেনে নেয়া হবে না। অবিলম্বে হামলার নেপথ্যের কুশীলবদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তারা আরো বলেন, রাজনৈতিক সহিংসতার মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলন দমন করা যাবে না। জনগণের অধিকার আদায়ের আন্দোলনে বিএনপি রাজপথে ঐক্যবদ্ধ থাকবে।
পরিচিত

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌর আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবর, সাংগঠনিক সম্পাদক অ্যাড.শামসুল ইসলাম মন্টু, পৌর বিএনপি সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন,সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, পৌর বিএনপি সহ-সভাপতি মো.আফজাল হোসেন,সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ,শাহাজালাল শেখ, সদর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর,সাংগঠনিক সম্পাদক অ্যাড. জসিম মেহেদী, জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাড.মনিরা বেগম চৌধুরী,সাধারণ সম্পাদক অ্যাড. শিরিন সুলতানা মুক্তা, জেলা ওলামা দলের সভাপতি মাও.জসিম উদ্দিন পাটওয়ারী, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন,জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড.নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার,জেলা মৎসবীজী দলের সভাপতি মো. মোস্তফা কামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোমাসুদ মাঝি, সদস্য সচিব শামসুল আরেফিন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুল ইসলাম সূর্য,জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

বিক্ষোভ মিছিল শেষে নেতারা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন এবং হামলার ঘটনার দ্রুত বিচার নিশ্চিত না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন।

১৩ ডিসেম্বর ২০২৫
এ জি

এছাড়াও দেখুন

Mayar

আসন্ন চাঁদপুর পৌরসভার মেয়র প্রার্থীর তালিকায় যুক্ত হলেন ইব্রাহিম কাজী জুয়েল

চাঁদপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী এ শহরে রাজনৈতিক উত্তাপ ও জল্পনা-কল্পনা এখন তুঙ্গে। আসন্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *