Friday , 2 October 2026
DC======

গণহত্যা,মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের জেলা প্রশাসনের ব্যাপক কর্মসূচি গ্রহণ

২৫ মার্চ গণহত্যা, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ পালনে চাঁদপুর জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। ইতোমধ্যেই জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথভাবে পালনে এক অনুষ্ঠিত সভা চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ৬ মার্চ ২০২৫। চাঁদপুরের মান্যবর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন তাঁর কার্যালয়ে ও সভাপতিত্বে ঐদিন বেলা ১০ টায় জেলা পর্যায়ের সকল স্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ,সাংবাদিক, ব্যবসায়িক, শিক্ষক, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে প্রস্তুতিমূলক সভা করেন।

সভায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গণহত্যা, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ এর গুরুত্ব তাৎপর্য তুলে ধরে চাঁদপুরের জেলা প্রশাসক বলেন, ‘ তিনি ২৫ মার্চ গণহত্যা দিবস ও স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের সকলের অংশগ্রহণের আহ্বান জানান। ২৫ মার্চ গণহত্যা,মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপনে চাঁদপুরে ১টি জেলা কমিটি গণহত্যাসহ ১০টি উপ-কমিটি গঠন এবং ১২টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।’

এ গুলো হলো : জেলা কমিটি , তোপধবনি উপ-কমিটি, পুষ্পস্তবক অর্পণ উপ-কমিটি, আমন্ত্রণ ব্যবস্থাপনা কমিটি, কুচকাওয়াজ উপ-কমিটি, জাতীয় পতাকা পর্যবেক্ষণ উপ-কমিটি ,বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা উপ-কমিটি, মিলাদ মাহফিল কমিটি, প্রচার উপ-কমিটি, অর্থ উপ-কমিটি, আলোকসজ্জা উপ-কমিটি,রচনা,কবিতা আবৃত্তি,চিত্রাংকনও কুইজসহ বিভিন্ন প্রতিযোগিতা উপ-কমিটি। ইতিমধ্যেই এসব কার্যবিবরণীর চিঠি সংশ্লিস্ঠ ব্যক্তিবর্গ ও দপ্তর দপ্তরে আমন্ত্রণ কার্ডসহ জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রেরণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

২৬ মার্চ রাতে সরকারি-বেসরকারি একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ-সূচনা । মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে অঙ্গীকার পাদদেশে পুস্পস্তবক অর্পণ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে আলোকসজ্জা, সূর্যোদয়ের সাথে সাথেই সরকারি-বেসরকারি সব ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮ টায় চাঁদপুর স্টেডিয়ামে শিক্ষা প্রতিষ্ঠান ও শিশু-কিশোরসহ সমাবেশ ও কুচকাওয়াজ,জাতীয় পতাকা ও বিভিন্ন রঙ এর পতাকা দ্বারা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কদ্বীপসমূহ সজ্জিত করা হবে। সকাল ১০টায় মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধে শহীদ পরিবারের সমদ্যদের সংবর্ধনা ।

বাদ আছর জাতির শান্তি ,সমৃদ্ধি ও দেশের অগ্রগতি কামনা করে মসজিদ,মন্দির ,গীর্জা প্যাগোডা ও অন্যান্য উপাসানালয়ে মোনাজাত বা প্রার্থনা । এ ছাড়াও সকল হাসপাতাল, জেল খানা, সরকারি শিশু পরিবার এবং বাক-শ্রবণ প্রতিবন্ধি স্কুলে উন্নত মানের খাবার পরিবেশন করা হবে। জেলা প্রশাসকের কার্যালয় ও সংশ্লিষ্ঠ ভবনের আলোকসজ্জা করা হবে। । জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ চাঁদপুরের সকল সুধি সমাজের ব্যাক্তিবর্গ এতে উপস্থিত থাকবেন।

আবদুল গনি
১৮ মার্চ ২০২৫
এজি

এছাড়াও দেখুন

Mayar

আসন্ন চাঁদপুর পৌরসভার মেয়র প্রার্থীর তালিকায় যুক্ত হলেন ইব্রাহিম কাজী জুয়েল

চাঁদপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী এ শহরে রাজনৈতিক উত্তাপ ও জল্পনা-কল্পনা এখন তুঙ্গে। আসন্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *