Friday , 2 October 2026
dipo--

বঙ্গবন্ধুকন্যা যে স্বপ্ন দেখেছেন-সেটাই বাস্তবায়নে কাজ করবো : ডা. দীপু মনি

নতুন দায়িত্ব প্রসঙ্গে সমাজকল্যাণ মন্ত্রী ডা.দীপু মনি বলেছেন,‘নতুন মন্ত্রণালয়ে যাবো রোববার ১৪ জানুয়ারি । তারপর বুঝবো নতুন কী কী চ্যালেঞ্জ আছে। এটা খুব বড় সেক্টর। বঙ্গবন্ধু যে কল্যাণ রাষ্ট্র করতে চেয়েছিলেন, বঙ্গবন্ধুকন্যা যে বৈষম্য দূর করতে চেয়েছিলেন; এটা সেই মন্ত্রণালয়। সেই কাজটি অতীতের ধারাবাহিকতা ও নতুন নতুন পদক্ষেপ নিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কাজ করা হবে।’

১২ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় চাঁদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন,হতদরিদ্রের হার ৫ দশমিক ৬-এ নেমে এসেছে। সেটাকে শূন্যের কোঠায় আনার সর্বোচ্চ চেষ্টা করবো। বঙ্গবন্ধুকন্যা যে স্বপ্ন দেখেছেন,সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করবো।

বিএনপি প্রসঙ্গে দীপু মনি বলেন, ‘যারা নাশকতা করে, যারা দেশবিরোধী, যারা ধ্বংসাত্মক কার্যকলাপ করে তাদের কোনো দল নেই। এগুলো যারা করে তাদের রাজনৈতিক দল বলা ঠিক না।’

তিনি বলেন,‘মিথ্যার ওপর সত্যের জয় হয়েছে। এ জয় সততার। আপনারা আমাকে ভোট দিয়ে জয়ী করেছেন। আমার পক্ষ থেকে এলাকার উন্নয়নে আরও অনেক কিছু করার আছে। আমি জীবন দিয়ে হলেও আপনাদের পাশে থাকবো। আপনাদের সঙ্গে নিয়ে যেকোনো ষড়যন্ত্রের মোকাবিলা করবো।’

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা.জেআর ওয়াদুদ টিপু,সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডভোকেট মজিবুর রহমান ভূইয়া, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারীসহ পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

১৩ জানুয়ারি ২০২৪
এজি

এছাড়াও দেখুন

Mayar

আসন্ন চাঁদপুর পৌরসভার মেয়র প্রার্থীর তালিকায় যুক্ত হলেন ইব্রাহিম কাজী জুয়েল

চাঁদপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী এ শহরে রাজনৈতিক উত্তাপ ও জল্পনা-কল্পনা এখন তুঙ্গে। আসন্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *