Friday , 2 October 2026
Sadar-elect

চাঁদপুর সদরে প্রতিদ্বন্দ্বি ৪ চেয়ারম্যান প্রার্থী : ভোটার ৪ লাখ ১৭ হাজার

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর দ্বিতীয় ধাপে কাল মঙ্গলবার ২১ মে চাঁদপুর সদরসহ ৩ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে । নির্বাচনি মাঠ ক্রমেই উত্যপ্ত হয়ে উঠেছে। চাঁদপুর সদরের ৪ প্রার্থীই ক্ষমতসীন দল আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা। সর্বশেষ প্রচারণার দিন চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান ভুঁইয়া কালু সাংবাদিক সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

ভোটার ও সাধারণ লোকজনের অভিমত,এ উপজেলায় মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সদর উপজেলা যুবলীগের আহবায়ক,সাবেক ছাত্রলীগ নেতা ও আইনজীবি মো.হুমায়ুন কবির সুমন এর (ঘোড়া) প্রতীক ও চাঁদপুর জেলা আওয়ামীগের সদস্য ও সাবেক যুবনেতা মো.আইয়ুব আলী বেপারীর (দোয়াত কলম) প্রতীক ।

এদিকে প্রথম ধাপে চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইতোমধ্যে চাঁদপুর সদর,হাজীগঞ্জ ও শাহরাস্তি এ ৩ উপজেলার প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল, বাছাই,প্রত্যাহার,প্রতীক বরাদ্দ,নির্বাচনি আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত অবহিতকরণ সভা ও ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। নির্বাচন অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে কাজ করছে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, চাঁদপুর সদরে ১৪ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা রয়েছে। এর মধ্যে ভোট কেন্দ্র রয়েছে ১শ ৩৪টি,স্থায়ী ৯শ ৫১টি ও অস্থায়ী ৫৬ টিসহ ভোট কক্ষ রয়েছে ১ হাজার ৭টি। ভোটার ৪ লাখ ১৭ হাজার ১শ ১১ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৬ হাজার ৮শ ৩ জন ও মহিলা ২ লাখ ৩শ ৭ জন ও হিজড়া ভোটার ১ জন রয়েছে।

চাঁদপুর সদর উপজেলায় ৫ জন চেয়ারম্যান,৩ জন ভাইস চেয়ারম্যান ও ২ জন মহিলা ভাইস চেয়ারম্যান ১০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতীক পাওয়ার পর প্রার্থীরা ১৪ ইউনিয়ন ও পৌরসভার ১৫টি ওয়ার্ডে তাদের প্রচার-প্রচারণা চালিয়েছেন। তবে সকল প্রার্থীর সমর্থকদের মধ্যে ছোট-খাট ঘটনা ছাড়া বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নি।

চাঁদপুর সদরে চেয়ারম্যান পদে প্রার্থী হলেন এখন ৪ জন। মো.আইয়ুব আলী (দোয়াত কলম), মো.হুমায়ুন কবির (ঘোড়া),রাকিব মাঝি (আনারস) ও মোহাম্মদ নুরুল ইসলাম-নাজিম দেওয়ান (কাপ-পিরিচ)।

ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হলেন ৩ জন। আবুল বারাকাত মো.রেজওয়ান (চশমা),মো.নুরুল হায়দার (টিউবওয়েল) ও মো.হারুনুর রশিদ হাওলাদার (তালা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হলেন দু’জন। রেবেকা সুলতানা-মুন্না (পদ্ম ফুল) ও শিপ্রা দাস (ফুটবল)।

চাঁদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জামশেদুল ইসলাম বলেন,‘এবছরই প্রথম অনলাইনের মাধ্যমে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। আর ইভিএমএর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যে সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।’

২০ মে ২০২৪
এজি

এছাড়াও দেখুন

Mayar

আসন্ন চাঁদপুর পৌরসভার মেয়র প্রার্থীর তালিকায় যুক্ত হলেন ইব্রাহিম কাজী জুয়েল

চাঁদপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী এ শহরে রাজনৈতিক উত্তাপ ও জল্পনা-কল্পনা এখন তুঙ্গে। আসন্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *