Friday , 2 October 2026
W E D

বিশ্ব পরিবেশ দিবস ৫ জুন

বিশ্ব পরিবেশ দিবস বুধবার ৫ জুন । বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে।

এ উপলক্ষে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ বছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হলো:‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা ’-(Land restoration,desertification & drought resilience )

চাঁদপুরে দিনটি উপলক্ষে সরকারিভাবে নেয়া নানা কর্মসূচি।

এ উপলক্ষে শিশু চিত্রাঙ্কন, বিতর্ক ও স্লোগান প্রতিযোগিতা,র‌্যালি পরিবেশ বিষয়ক সেমিনার এবং শিল্প প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের জন্য সচেতনতামূলক সেমিনার আয়োজন করা হচ্ছে।

চাঁদপুরের মান্যবর জেলা প্রশাসক কামরুল হাসান র‌্যলির নেতৃত্ব দেবেন ও শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার সভাপতিত্ব করবেন। বিশেষ অতিথি থাকবেন চাঁদপুরের পুলিশ সুপার মো.সাইফুল ইসলাম পিপিএম বার ।

আবদুল গনি
১ জুন ২০২৪
এজি

এছাড়াও দেখুন

Mayar

আসন্ন চাঁদপুর পৌরসভার মেয়র প্রার্থীর তালিকায় যুক্ত হলেন ইব্রাহিম কাজী জুয়েল

চাঁদপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী এ শহরে রাজনৈতিক উত্তাপ ও জল্পনা-কল্পনা এখন তুঙ্গে। আসন্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *