Friday , 2 October 2026
বার

নির্বাচন কমিশনের বিএনপি প্যানেলকে জয়ী ঘোষণা

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২৫-এর নির্বাচনে সমমনা আইনজীবী ঐক্য প্যানেলকে বিজয়ী ঘোষণা করছেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাড.এএনএম মাইনুল ইসলাম।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সমমনা আইনজীবী ঐক্য প্যানেলকে জয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ প্যানেলের বাবর বেপারী-জসিম মেহেদী-আতিক প্যানেলের ১৫জন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়।

রোববার ১৯ জানুয়ারি ২০২৫ বিকেলে জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২৫-এর প্রধান নির্বাচন কমিশনার ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড.এএনএম মাইনুল ইসলাম উপস্থিত আইনজীবীদের সামনে নির্বাচিত কমিটি ঘোষণা দেন।

এ সময় তাঁর সাথে ছিলেন সহকারী নির্বাচন কমিশনার জেলা আইনজীবী সমিতির জুনিয়র সহ-সভাপতি অ্যাড. শাহজাহান আখন্দ ও সহকারী নির্বাচন কমিশনার ও যুগ্ম-সম্পাদক অ্যাড.শরীফ মাহমুদ সায়েম।

নির্বাচনের তফসিল অনুযায়ী রোববার ছিলো আপত্তি দাখিল ও আপত্তি শুনানি এবং মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। নিদিষ্ট সময় পর্যন্ত কোনো প্রার্থী প্রত্যাহার না করায় প্রধান নির্বাচন কমিশনার দাখিলকৃত সমমনা প্যানেলের প্রার্থীদের বিজয়ী বলে ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড.সেলিম আকবর, জেলা জজ আদালতের পিপি অ্যাড. কুহিনুর বেগম, সমিতির নবাগত সভাপতি অ্যাড. বাবর বেপারী (জহিরউদ্দিন),সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন , জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড.এজেডএম রফিকুল হাসান রীপন, সিনিয়র আইনজীবী অ্যড.নুরুল আমিন দেওয়ান,অ্যাড.তৌহিদুল ইসলাম তরুণ,অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম, সমিতির সদস্য অ্যাড. শাহজালাল, অ্যাড. কামরুল হাসান প্রধান ।

১৯ জানুয়ারি ২০২৫
এজি

এছাড়াও দেখুন

Mayar

আসন্ন চাঁদপুর পৌরসভার মেয়র প্রার্থীর তালিকায় যুক্ত হলেন ইব্রাহিম কাজী জুয়েল

চাঁদপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী এ শহরে রাজনৈতিক উত্তাপ ও জল্পনা-কল্পনা এখন তুঙ্গে। আসন্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *