Friday , 2 October 2026
army

চাঁদপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর তৎপরতা

চাঁদপুরে বিশৃঙ্খলা এড়াতে ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী তৎপরতা চালাচ্ছে দায়িত্বরত সেনাবাহিনী। বুধবার ২৭ নভেম্বর সকাল থেকে রাত পর্যন্ত এ তৎপরতা চালাতে দেখা গেছে। সেনাবাহিনীর সাথে চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়ার নেতৃত্বে পুলিশও ছিলো তৎপর । বিপুল সংখ্যক পুলিশ কালী এলাকায়সহ শহরের বিভিন্ন স্থানে অবস্থান ।

শহরের কালিবাড়ি,ছায়াবানী মোড়,চিত্রলেখার মোড়,বাস্টস্ট্যান্ডসহ শহরের বিভিন্ন মোড় ও রাস্তায় সেনা গাড়িবহর নিয়ে এ তৎপরতা চালাতে দেখা যায়। এ সময় চাঁদপুর শান্তি-শৃঙ্খলা থাকবে এমন আশ্বাস দেন দায়িত্বরত কর্মকর্তাগণ।

সেনাবাহিনীর এমন তৎপরতায় চাঁদপুরের জনসাধারণের মাঝে শান্তির আশ্বাস মিলেছে।

জনসাধারণের সাথে আলাপকালে তারা জানায়,সহিংসতার পর দেশে সেনাবাহিনী নামায় চাঁদপুরে পেশাজীবী ও কর্মজীবী মানুষের চলাফেরায় গতি বেড়েছে ।

সেনাবাহিনীর তৎপরতায় রিকশা,অটোরিকশা ও দোকানপাটে স্বস্তি ফিরে এসেছে বলে এমনটা জানিয়েছে এ প্রতিবেদককে। এদিকে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম ওরফে আলিফকে হত্যার ঘটনায় বুধবার দুপুর ২টায় সারাদেশের ন্যায় চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শোক ও সম্প্রীতি সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সাপ্তাহিক হাজীগঞ্জ রিপোর্ট
২৮ নভেম্বর ২০২৪
এজি

model (1)

এছাড়াও দেখুন

Mayar

আসন্ন চাঁদপুর পৌরসভার মেয়র প্রার্থীর তালিকায় যুক্ত হলেন ইব্রাহিম কাজী জুয়েল

চাঁদপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী এ শহরে রাজনৈতিক উত্তাপ ও জল্পনা-কল্পনা এখন তুঙ্গে। আসন্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *