Friday , 2 October 2026
police---

জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে চাঁদপুরে সভা

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ মেমোরিয়াল ডে-২০২৪ উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ মার্চ দুপুরে শহরের বাবুরহাট এলাকায় পুলিশ লাইনস ড্রিলসেডে জেলা পুলিশ এ আলোচনা সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপি-বার ।

তিনি বক্তব্যে বলেন,‘ অপরাধীদের আইনের আওতায় আনার জন্য, দেশের মানুষের শান্তি শৃঙ্খলা নিশ্চিত, মানুষ যেন শান্তিতে ঘুমাতে পারে তার নিশ্চয়তা বিধানের জন্য,সাধারণ মানুষ যেন রাস্তায় নির্ভিঘ্নে চলাচল করতে তা’ নিশ্চিত করার জন্য বিভিন্ন সময়ে যারা দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যুবরণ করছেন তাদের শ্রদ্ধায় স্মরণ করছি।’

এসপি বলেন, ‘এসব পুলিশ সদস্যরা দেশের প্রতিটি ক্ষেত্রে,সংকটে,দুর্যোগে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে জীবনের সর্বোচ্চ ও পরিবারের মায়া ত্যাগ করে,তার ওপর যে দায়িত্ব,যে দায়িত্বের শপথ সে নিয়েছিল। সেই শপথ সমুন্বত রাখার জন্য নিজের জবীনের রক্ত ঢেলে দিয়ে দায়িত্ব পালন করেছেন। ’

সাইফুল ইসলাম বলেন,‘ আমরা দেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছি,গণতন্ত্র সমুন্বত রাখার জন্য সময়ে সময়ে রক্ত দিয়েছি। দেশে যখন জঙ্গীবাদের উত্থান হচ্ছিল, সে জঙ্গীবাদ দমনের জন্য আমরা রক্ত দিয়েছি। যখন করোনা নামে মহামারির আবির্ভাব। তখন পুলিশ সামনের সারিতে কাজ করতে গিয়ে তাদের জীবন দিয়েছে। রাষ্ট্রের অপরাধীদের ধরতে গিয়ে জীবনের মায়া নিয়ে কখনো পুলিশ তাদের ছেড়ে দিয়ে আসেনি। বরং তাদের ধরতে গিয়ে বিভিন্ন সময়ে পুলিশ হামলার শিকার হয়েছে এবং শাহাদাত বরণ করেছে।’

তিনি বলেন, ‘ প্রতিবছর আমরা মার্চ মাসে এ দিবস পালন করি। শাহাদাত পরিবারের সদস্যদের সাথে কথা বলি। তাদের আবেদনগুলো গুরুত্বসহকারে শুনি এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্ট করি। আমাদের নিজেদের দায়বদ্ধতা থেকে এ আয়োজন করা। তাদের যে কোনো সমস্যা বাংলাদেশ পুলিশ তাদের পাশে আছে । ‘

বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন পিবিআই চাঁদপুর জেলার পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ,অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়,চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবু রহমান সুমনসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। সঞ্চালনায় ছিলেন সহকারী পুলিশ সুপার মো.খায়রুল কবীর।

অনুষ্ঠানে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের হাতে উপহার সামগ্রী তুলেদেন পুলিশ সুপারসহ অন্যান্যরা। এসব পুলিশ সদস্যদের পরিবারের মধ্যে দুইজন সদস্য তাদের চলমান পারিবারিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। এর আগে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়।

১০ মার্চ ২০২৪
এজি

এছাড়াও দেখুন

Mayar

আসন্ন চাঁদপুর পৌরসভার মেয়র প্রার্থীর তালিকায় যুক্ত হলেন ইব্রাহিম কাজী জুয়েল

চাঁদপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী এ শহরে রাজনৈতিক উত্তাপ ও জল্পনা-কল্পনা এখন তুঙ্গে। আসন্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *