Friday , 2 October 2026
uno

চাঁদপুরে ৫ হাসপাতাল-ডায়াগণস্টিক সেন্টারকে ৯০ হাজার টাকা জরিমানা

চাঁদপুর জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে চাঁদপুরের ৫টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ৯০ হাজার জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।

জানা গেছে,অভিযানে নানা অনিয়ম এবং লাইসেন্স দীর্ঘদিন নবায়ন না থাকা,নোংরা পরিবেশের অভিযোগে বঙ্গবন্ধু সড়কে অবসস্থিত মা ও শিশু হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করেন৷

ক্যাম্পাস কিডনি ডায়ালাইসিস সেন্টারকে ৫ হাজার টাকা,লাইসেন্স না থাকা,নোংরা পরিবেশের দায়ে চাঁদপুর স্টেডিয়াম রোডস্থ আল করীম ডায়াগণস্টিককে ২ হাজার টাকা,একই এলাকার হলি ফ্যামেলী ডায়াগণস্টিককে ৫ হাজার টাকা, সেন্টাল সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করেন৷

অভিযানে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকতা ডা. রাজন কুমারসহ স্বাস্থ্য বিভাগের কর্মকতাগণ উপস্থিত ছিলেন ৷

১১ জুলাই
এজি

এছাড়াও দেখুন

Mayar

আসন্ন চাঁদপুর পৌরসভার মেয়র প্রার্থীর তালিকায় যুক্ত হলেন ইব্রাহিম কাজী জুয়েল

চাঁদপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী এ শহরে রাজনৈতিক উত্তাপ ও জল্পনা-কল্পনা এখন তুঙ্গে। আসন্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *