Friday , 2 October 2026
bnp2

আমরা চাঁদপুরকে অন্যরকম করে গড়ে তুলতে চাই : শেখ ফরিদ আহমেদ মানিক

১৬ দিনব্যাপি “মেইড ইন চাঁদপুর কালচারাল ফেস্টিভ্যাল ২০২৫” এর পুরস্কার বিতরণ ও সমাপনি অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার ২৪ অক্টোবর সন্ধ্যা ৬টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি তার বক্তব্য বলেন, আমরা চাঁদপুরকে অন্যরকম করে গড়ে তুলতে চাই। এর জন্য প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা। জনগণের সকল প্রয়োজনে জাতীয়তাবাদী দল বিএনপি’র অংশগ্রহণ থাকবে। চাঁদপুরকে সুন্দর করে গড়ে তুলতে হলে সকলকে এগিয়ে আসতে হবে। এ দায়িত্ব শুধু বিএনপির নয়,এ দায়িত্ব পুরো চাঁদপুরবাসীর। নির্বাচন নিয়ে চাঁদপুরবাসী সচেতন। সুযোগ পেলে ধানের শীষে সবাই ভোট দিবেন।

তিনি বলেন,‘ আমরা চাঁদপুরকে ভিন্ন ভাবে দেখতে চাই। জাতীয়তাবাদী দল জনগণের সকল প্রয়োজনে মানুষের পাশে থাকবে। এটাই আমাদের নেতা তারেক রহমানের চাওয়া। আপনারা সবাই দেশ নায়ক তারেক রহমানের জন্য দোয়া করবেন। তারেক রহমান যদি এদেশের প্রধানমন্ত্রী হয় তাইলেই এদেশ প্রকৃত লক্ষ্যে পৌঁছেবে।’

‘এদেশে কোন জুলুমবাঁজ থাকবে না। বিশুদ্ধ পানির সঙ্কট থাকবে না। পার্শ্ববর্তী দেশের প্রভাব আমরা আর চাই না। আমাদের দেশের নারীরা সুন্দর ও নির্ভয়ে রাতে হাঁটতে পারবে সে চাঁদপুর আমরা চাই। যেখানে দিন রাত সমান নিরাপদ হবে। নির্বাচন নিয়ে চাঁদপুরবাসী সচেতন। সুযোগ পেলে ধানের শীষে সবাই ভোট দিবেন।’

জেলা বিএনপির সভাপতি বলেন, ‘ খেলাধুলা এবং সাংস্কৃতিক একটি আরেকটির সাথে অঙ্গা অঙ্গী ভাবে জড়িত। আপনারা আপনাদের সন্তানকে সাংস্কৃতি ও খেলাধুলায় মনোযোগী করবেন। ২০০৯ সাল থেকে সাংস্কৃতিক অংঙ্গনে তেমন একটা পদচারনা দেখা যায় নাই।

তাই আমরা চিন্তা ভাবনা করে দেখি সাংস্কৃতিক অংঙ্গনকে চাঙ্গা করতে হবে। তাই আমরা মেইড ইন চাঁদপুর কালচারাল ফেস্টিভ্যাল ২০২৫” আয়োজন করেছি। এরকম আয়োজন দু’তিন মাস পরপর করলে এখান থেকে জাতীয় পর্যায়ের প্রতিযোগী বের হয়ে আসবে। ’

আমরা কেন মেইড ইন চাঁদপুর নাম দিয়েছি জানেন, যারা এখান থেকে জাতীয় পর্যায়ের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করার সময় যাতে বুঝতে পারে এরা চাঁদপুরের প্রতিযোগী।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাড.এ. কে.এম.সলিম উল্যাহ সেলিম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাংস্কৃতিক উৎসব উদযাপন পরিষদ এর আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো.সফিকুজ্জামান।

স্বাগত বক্তব্য রাখেন সাংস্কৃতিক উৎসব উদযাপন পরিষদ এর সদস্য সচিব মইনুদ্দিন লিটন।

সঞ্চালনা করেন সাংস্কৃতিক উৎসব উদযাপন পরিষদ এর যুগ্ম-আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি মো.খলিলুর রহমান গাজী।

bnp ----

এসময় সিল্কওয়েজ গ্রুপের চেয়ারপার্সন মুনিরা আহমেদ ও কন্যা ফারিসা আহমেদ মানহা, জেলা বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু, সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, যুগ্ম- সম্পাদক অ্যাড.শামছুল হক মন্টু, অ্যাড.মুনিরা চৌধুরী,আইন বিষয়ক সম্পাদক ও পিপি অ্যাড.কৌহিনুর রশিদ,জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাড.জসিম মেহেদী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ মানিক, জেলা জাসাসের সদস্যসচিব মোবারক শিকদার, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি শেখ ফরিদ আহমেদ মানিক ও তার স্ত্রী মুনিরা আহমেদ এবং কন্যা ফারিসা আহমেদ মানহাসহ অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন। এরপর ৩৩ টি সাংস্কৃতিক সংগঠনকে ম্যাডেল ও সনদ বিতরণ করা হয়। সবশেষ জেলা জাসাসের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, মেইড ইন চাঁদপুর কালচারাল ফেস্টিভ্যালের ১৬ দিনব্যাপী এ উৎসবে ৩৮ টি-সাংস্কৃতি সংগঠন অংশগ্রহণ করে। ১৭টি ইভেন্টে দেড় হাজারের বেশি প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রায় ২০০ জন বিজয়ী প্রতিযোগিকে পুরস্কার ও সনদ বিতরন করেন অনুষ্ঠানে আগত অতিথিরা।

২৫ অক্টোবর ২০২৫
এ জি

model

এছাড়াও দেখুন

Mayar

আসন্ন চাঁদপুর পৌরসভার মেয়র প্রার্থীর তালিকায় যুক্ত হলেন ইব্রাহিম কাজী জুয়েল

চাঁদপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী এ শহরে রাজনৈতিক উত্তাপ ও জল্পনা-কল্পনা এখন তুঙ্গে। আসন্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *