Friday , 2 October 2026
aps

শিক্ষামন্ত্রীর এপিএস ওমর ফারুক

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন তথ্য অধিদপ্তরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান।

তিনি বর্তমানে বরিশাল জেলা তথ্য অফিসের পরিচালক হিসেবে সংযুক্ত আছেন। তাকে এ নিয়োগ দিয়ে মঙ্গলবার ১০ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়,মন্ত্রী যত দিন এ পদ অলংকৃত করবেন অথবা ওমর ফারুক দেওয়ানকে তার এপিএস পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন,তত দিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

মন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী ওমর ফারুক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর এপিএস পদেরও দায়িত্ব পালন করবেন।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী সহকারী একান্ত সচিব মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান চাঁদপুর সদর উপজেলা শাহমাহমুদপুর ইউনিয়ন কৃতি সন্তান।

তিনি ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। কলেজ ও বিশ্ববিদ্যালয় থাকাকালে তিনি ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন।

১৪ মার্চ ২০২৬
এ জি

এছাড়াও দেখুন

Mayar

আসন্ন চাঁদপুর পৌরসভার মেয়র প্রার্থীর তালিকায় যুক্ত হলেন ইব্রাহিম কাজী জুয়েল

চাঁদপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী এ শহরে রাজনৈতিক উত্তাপ ও জল্পনা-কল্পনা এখন তুঙ্গে। আসন্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *