Friday , 2 October 2026
jala-BNP

প্রধানমন্ত্রীর চাঁদপুর আগমন উপলক্ষে জেলা বিএনপির প্রস্তুতি সভা

আগামি ১৬ মে শনিবার বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর আগমন উপলক্ষে জেলা বিএনপির এক প্রস্তুতি সভা মঙ্গলবার (১২ মে ২০২৬) বিকেলে চাঁদপুর শহরের মুনিরা ভবনে অনুষ্ঠিত হয়।

সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।

সভায় জেলা বিএনপি, থানা, পৌর, ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। মিটিং শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে শহরে একটি মিছিল বের করা হয়।

১৪ মে ২০২৬
এ জি

এছাড়াও দেখুন

Mayar

আসন্ন চাঁদপুর পৌরসভার মেয়র প্রার্থীর তালিকায় যুক্ত হলেন ইব্রাহিম কাজী জুয়েল

চাঁদপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী এ শহরে রাজনৈতিক উত্তাপ ও জল্পনা-কল্পনা এখন তুঙ্গে। আসন্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *