হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠাতা, ওয়াকিফ ও মোতয়াল্লী আলহাজ্ব মরহুম আহমদ আলী পাটোয়ারী রহ.এর প্রতিষ্ঠিত হাজীগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২৪ ফেব্রুয়ারি সোমবার সকালে ৯ টায় অনুষ্ঠিত হয় ।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও.আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্সের মোতওয়াল্লী, সমাজবিজ্ঞানী এবং মাদ্রাসার সহ-সভাপতি প্রিন্স শাকিল আহমেদ।
অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের পুরস্কার বিতরণ ও ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীগণের বিদায় সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাও.আবু নছর আশ্রাফী।
অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকা ও সকল শ্রেণির শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
আবদুল গনি
২৫ ফেব্রুয়ারি ২০২৫
এজি

সাপ্তাহিক হাজীগঞ্জ অনলাইন পত্রিকা