Friday , 2 October 2026
Bnp

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বিএনপির কর্মসূচি

১৮ ও ১৯ জানুয়ারি এ কর্মসূচি পালন করা হবে বলে বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রুহুল কবীর রিজভী।

তিনি জানান, আজ ১৮ জানুয়ারি দুপুর ২টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলের কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ১৯ জানুয়ারি সকাল ১১টায় জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করা হবে।

রিজভী বলেন, দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। এ ছাড়া,সারাদেশে আলোচনা সভা,শীতবস্ত্র বিতরণ করবে বিএনপি ও অঙ্গ সংগঠন।

১৭ জানুয়ারি ২০২৪
এজি

এছাড়াও দেখুন

tarek=====

৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান

আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ৯ ফেব্রুয়ারি জাতীয় সম্প্রচার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *