আগামি ২৯ আগস্ট ২০২৫ রোজ -শুক্রবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ৪৯ তম মৃত্যুবার্ষিকী । নজরুল গবেষণা পরিষদ,চাঁদপুর এর আয়োজনে এ উপলক্ষে (শুক্রবার বন্ধ থাকায়) ৩১ আগস্ট ২০২৫ রোজ রোববার বিকেল ২ টায় পৌরসভাস্থ পীর মোহসীন উদ্দিন পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে‘ জাতীয় কবির জীবনালেখ্য’ আলোচনা সভা ও একটি বিশেষ ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সভাপতিত্ব করবেন প্রধান শিক্ষিকা মিসেস রওশনারা বেগম।
এতে প্রধান বক্তা থাকবেন সংগঠনের সভাপতি ও মতলব ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন, উপদেষ্টা, নজরুল গবেষক ও মুক্তিযোদ্ধা ফতেউল বারী রাজা,সহ-সভাপতি ও প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন পাটওয়ারী, শিক্ষক নেতা মো.বিলাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল গনি,যুগ্ম-সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো.ওয়ালিদ হোসেন খান ও কোষাধ্যক্ষ ইমরান শাকির ইমরু উপস্থিত থাকবেন।
২২ আগস্ট ২০২৫
এজি
সাপ্তাহিক হাজীগঞ্জ অনলাইন পত্রিকা