বাংলাদেশ কৃষক দলের মূলনীতি হলো-“কৃষকদের অধিকার ও স্বার্থ রক্ষা করা,তাদের অর্থনৈতিক ও সামাজিক অবস্থার উন্নয়ন ঘটানো এবং কৃষিভিত্তিক সমাজকে সংগঠিত ও শক্তিশালী করা,যার মূল লক্ষ্য কৃষকদের ন্যায্য অধিকার আদায় ও শোষণমুক্তি”।

এ আদর্শকে বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন বাংলাদেশ কৃষক দল উপজেলা শাখার ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে হাজীগঞ্জ উপজেলা কৃষক দলের উদ্যোগে বৃহস্পতিবার ১১ ডিসেম্বর বিকালে বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন,হাজীগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম পাটোয়ারী ।সভা সঞ্চালন করেন, হাজীগঞ্জ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো.ফারুক হোসেন।
সভায় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মো.কামরুজ্জামান,উপজেলা কৃষক দলের অর্থ সম্পাদক,মো.সিরাজুল ইসলাম সদর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক প্রার্থী মো.মমিন হোসেন প্রধানীয়া, বড়কুল পূর্ব ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল করিম,কৃষক দল নেতা জিতু,আব্দুল আজিজ,বড়কুল পশ্চিম ইউনিয়ন কৃষক দল নেতা মো.হাসান ভূঁইয়া,কালচোঁ দক্ষিণ ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো.মিজানুর রহমান এরশাদ মেম্বার,গন্তব্যপুর উত্তর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, উপজেলা কৃষক দলের সদস্য মো. হাসানসহ অন্যান্যগণ ।
ক বি র আ হ মে দ
১১ ডি সে ম্ব র ২ ০ ২ ৫
এ জি

সাপ্তাহিক হাজীগঞ্জ অনলাইন পত্রিকা