Friday , 2 October 2026
rice

ফেব্রুয়ারি থেকে বিশেষ ওএমএসে ৩০ টাকা কেজি চাল

রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষকে সুলভ মূল্যে চাল দেওয়ার লক্ষ্যে ফেব্রুয়ারি থেকে ৪২৪ উপজেলায় বিশেষ ওএমএস কার্যক্রম চলাবে সরকার। এতে ৩০ টাকা দরে জনপ্রতি ৫ কেজি চাল বিক্রি করা হবে।

মঙ্গলবার খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন রমজান উপলক্ষে উপজেলা পর্যায়ে নিম্ন আয়ের মানুষের সুলভ মূল্যে চাল প্রাপ্তি নিশ্চিতকরণের লক্ষ্যে ফ্রেব্রুয়ারি থেকে ৬১ জেলার ৪০১ উপজেলায় প্রতিদিন তিন মেট্রিক টন করে এবং ৩টি পার্বত্য জেলার ২৩টি উপজেলায় এক মেট্রিক টন করে মোট ৪২৪ উপজেলায় মোট ৮৪৮টি কেন্দ্রে ওএমএস-এর মাধ্যমে চাল বিক্রি করা হবে।

এছাড়াও ওএমএস (সাধারণ) কর্মসূচির আওতায় ঢাকা মহানগর, জেলা সদর পৌরসভা, ৮টি সিটি করপোরেশন ও শ্রমঘন ৪টি (ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুর) জেলার ৯০৬টি কেন্দ্রে দৈনিক এক টন করে ৯০৭ মে.টন (সচিবালয় কেন্দ্রে দৈনিক ২ মে.টন) করে চাল বিক্রি করা হবে।

৩০ জানুয়ারি ২০২৫
এজি

এছাড়াও দেখুন

LOGU-.....

আজ ৪ শিক্ষকের বিদায়জনিত শিক্ষক সংগঠন কর্তৃক সংবর্ধনা

আজ চাঁদপুর সদরের ৪ শিক্ষকের বিদায়জনিত শিক্ষক সংগঠন কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠিত হচ্ছে । জেলার প্রাণপ্রিয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *