Friday , 2 October 2026

হাজীগঞ্জ ডিগ্রি কলেজে অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন

হাজীগঞ্জ ডিগ্রি কলেজে গণতান্ত্রিক প্রক্রিয়া অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বেলা ২ পর্যন্ত এ নির্বাচন হয়।

উক্ত নির্বাচনে ভোটার সংখ্যা ২৪শ ৪২ জন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ প্রার্থী। ৪৭৭ জন অভিভাবক উপস্থিত হয়ে তাদের তিন জন প্রতিনিধি নির্বাচিত করেন।

এতে ২৬০ ভোট পেয়ে প্রথম হয়েছেন এসএম আক্তার হোসেন, ১৯৯ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন মাও.আবুল কাশেম ও ১৫০ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন অহিদুল ইসলাম চৌধুরী মহন।

২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কলেজ আঙ্গিনায় ভোটারদের মধ্যে ও কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।

এর আগে নির্বাচনের তফসিল ঘোষণা, মনোনয়নপত্র যাচাই-বাছাই,প্রার্থিতা প্রত্যাহার সহ দীর্ঘ কয়েকটি দিন ছিল প্রার্থীদের বিরামহীন পথ চলা।

একদিকে নির্বাচনের প্রচার-প্রচারণা ও ভোটারদের কাছে ভোট প্রার্থনা করা। অপরদিকে প্রচার-প্রচারণায় ব্যস্ত ছিলেন প্রার্থীরা।

হাজীগঞ্জ ডিগ্রী কলেজ গভর্নিং বডি অভিভাবক প্রতিনিধি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মো.শুকু মিয়া,মো.মজিবুর রহমান তালুকদার, এস এম আক্তার হোসেন,মোহাম্মদ আবুল কাশেম,মো.মঞ্জুর আলম মুন্সী,কেশব সাহা,মো.অহিদুল ইসলাম মহন ও আবদুল্লা আল মেহমুদ।

উক্ত গভর্ণিং বডির নির্বাচনে রিটানিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করে ফলাফল ঘোষণা করেন হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.মাসুদ আহাম্মদ।

২৩ ফেব্রুয়ারি ২০২৪
এজি

এছাড়াও দেখুন

poura

হাজীগঞ্জ পৌরসভা জেলার অন্যতম প্রথম শ্রেণির একটি পৌরসভা

হাজীগঞ্জ পৌরসভা বাংলাদেশের চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় অবস্থিত একটি ‘ক’ শ্রেণির পৌরসভা। ইহা প্রতিষ্ঠালাভ করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *