Friday , 2 October 2026
haji uno===

হাজীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে মঙ্গলবার ২৬ মার্চ সকালে হাজীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী অফিসার তাপস শীল। অনুষ্ঠান সঞ্চালন করেন,পিআইও মো. জাকির হোসাইন। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) গোলাম ফারুক মুরাদ,মহিলা ভাইস-চেয়ারম্যান মির্জা শিউলি আক্তার মিলি,থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ,যুদ্ধকালীন কমান্ডার মুজিবুর রহমান,আবু তাহের সহ অন্যান্যরা।

অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গের সদস্যদের বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ।

কবির আহমেদ
২৭ মার্চ ২০২৪
এজি

এছাড়াও দেখুন

poura

হাজীগঞ্জ পৌরসভা জেলার অন্যতম প্রথম শ্রেণির একটি পৌরসভা

হাজীগঞ্জ পৌরসভা বাংলাদেশের চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় অবস্থিত একটি ‘ক’ শ্রেণির পৌরসভা। ইহা প্রতিষ্ঠালাভ করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *