সরকার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ জন বরেণ্য ব্যক্তিকে‘স্বাধীনতা পুরস্কার ২০২৪’ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত বিশিষ্টজনেরা হলেন,স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে কাজী আব্দুস সাত্তার,বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট মো.ফজলুল হক (মরণোত্তর) ও বীর মুক্তিযোদ্ধা শহিদ আবু নঈম মো.নজিব উদ্দীন খাঁন (খুররম) (মরণোত্তর),বিজ্ঞান ও প্রযুক্তিতে ড.মোবারক আহমদ খান, চিকিৎসাবিদ্যায় ডা.হরিশংকর দাশ,সংস্কৃতিতে মোহাম্মদ রফিকউজ্জামান, ক্রীড়ায় ফিরোজা খাতুন এবং সমাজসেবা/জনসেবায় অরন্য চিরান,বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা.মোল্লা ওবায়েদুল্লাহ বাকী ও এস এম আব্রাহাম লিংকন।
মতলব আইসিডিডিআরবি হাসপাতালে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ড.ফেরদৌসী কাদরীকে সংবর্ধনা মায়া চৌধুরীর স্বাধীনতা পুরস্কার ২০২৩ গ্রহণ করেন।
২৪ মার্চ ২০২৪
এজি
সাপ্তাহিক হাজীগঞ্জ অনলাইন পত্রিকা