Friday , 2 October 2026
MANIK-

চাঁদপুরে কৃষক দলের উদ্যোগে ৪ হাজার কৃষকের মাঝে সার বিতরণ

শুক্রবার বিকেলে সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের শ্রীরামপুর জমাদার বাড়ির মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সমাবেশ বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি তার বক্তব্যে বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষির উন্নয়নে বিএনপি অতীতের ন্যায় আগামীতেও কাজ করে যাবে। শিক্ষা যেমন একটি জাতির মেরুদণ্ড, তেমনি কৃষিও একটি জাতির মেরুদণ্ড। কৃষকরা ফসল উৎপাদন করেন বলেই আমরা স্বাবলম্বী। কৃষকরা ফসল উৎপাদন না করলে আমরা পাশ্ববর্তী দেশগুলোর উপর নির্ভরশীল হতে হতো।

তিনি আরো বলেন, মার্কেন্টাইল ব্যাংকের ম্যানেজার বলেছেন আপনাদের ৪ পার্সেন্ট ইন্টারেস্টে ঋন দিবে। এরকম স্বল্প ইন্টারেস্টে ঋন দিলে আমরা নিতাম। যাদের জমি আছে তারা মার্কেন্টাইল ব্যাংকের সাথে যোগাযোগ করবেন। ঋন দিবে ফসল ফলাবেন, ফসল উঠবে ঋন পরিশোধ করবেন। যত কিছুই হোক ঋনের টাকা ফেরত দিকে হবে।

লক্ষ্মীপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. একাব্বর খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন ভূঁইয়ার পরিচালনায় জেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল কাদির বেপারী, লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নূরুল ইসলাম নূরু ভূঁইয়া, সাধারন সম্পাদক মো. শহীদ বেপারী, সহ-সভাপতি রফিক মল্লিক, সাংগঠনিক সম্পাদক মো. দাদন খান।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক সুমন ঢালী, তৈয়ব খান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ছিদ্দিক ভূঁইয়া, সদস্য মো. নাছির খান, বিএনপি নেতা মো. হেলাল বেপারী, ইউনিয়ন যুবদলের সভাপতি নূরু পাটওয়ারী, সাধারন সম্পাদক নূর মোহাম্মদ বেপারী, ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ফয়েজ শেখ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহিন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক ওবায়েদ ভূঁঞা, ইউনিয়ন তাঁতী দলের সভাপতি সবুজ ভূঁঞাসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা

সমাবেশ শেষে এ ইউনিয়নের ৩শ’ কৃষকের মাঝে ১৮৮ মণ ইউরিয়া সার বিতরণ করেন অতিথিরা।

এ কার্যক্রমের অংশ হিসেবে মার্কেন্টাইল ব্যাংকের সহায়তায় চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ২০টি ইউনিয়নের ৪হাজার কৃষকের মাঝে আড়াই হাজার মণ সার বিতরণ করা হয়।

৮ ফেব্রুয়ারি ২০২৫
এজি
model (1)

এছাড়াও দেখুন

road accident

জুনে সড়ক-রেল ও নৌ-পথে দুর্ঘটনায় নিহত ৪৬৩

গত জুন মাসে সড়ক-নৌ ও রেলপথে দুর্ঘটনায় ৪৬৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে সড়কপথে ৪৭২টি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *