Friday , 2 October 2026
বিজিবি-

সারাদেশে ১ হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন

শুক্রবার ২৯ ডিসেম্বর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো.শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে শান্তিশৃঙ্খলা রক্ষায় রাজধানীসহ সারাদেশে এক হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে আজ থেকে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত ঢাকাসহ সারাদেশের নির্বাচনী এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। ভোটগ্রহণ ২০২৪ সালের ৭ জানুয়ারি।

29 12 2023

ag

এছাড়াও দেখুন

road accident

জুনে সড়ক-রেল ও নৌ-পথে দুর্ঘটনায় নিহত ৪৬৩

গত জুন মাসে সড়ক-নৌ ও রেলপথে দুর্ঘটনায় ৪৬৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে সড়কপথে ৪৭২টি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *