Friday , 2 October 2026
editroial

পরীক্ষর্থীদের সাফল্য কামনা

সারাদেশের ন্যায় চাঁদপুরেও ৩০ জুন একযোগে শুরু হলো এইচএসসি,মাদ্রাসা বোর্ডের আলিম ও ব্যবসায় ব্যবস্থাপনা ও ভোকেশনাল পরীক্ষা। সারাদেশের ন্যায় এক-অভিন্ন সময় ও নিয়ম নীতিতে সকাল ১০ টায় এ পরীক্ষা শুরু হয়। চাঁদপুরে এবার ২০২৪ শিক্ষাবর্ষের এইচ এসসি ও সমমানের ৫৪ কেন্দ্রে অংশ নিচ্ছে ১৯ হাজার ৭শ ৩১ জন পরীক্ষার্থী। সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যেই প্রস্তুতি ও সরকারি দিকনিদের্শনা মতে অর্ধ-শত টি নীতিমাল অনুসরণ বা মেনে চলার জন্যে ২০ জুন জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এর সভাপতিত্বে সভা হয়।

সংশ্লিষ্ঠ সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিষ্ঠান প্রধানগণের উপস্থিতিতে আসন্ন এইচ এসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি ও সরকারি দিকনিদের্শনা জানানোর জন্যে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ গুরুত্বপূর্ণ সভা হয়।

এ বছর চাঁদপুর জেলার ৮ উপজেলায় পরীক্ষার্থীর সংখ্যা এইচএসসিতে ৫৪ কেন্দ্রে এইচএসসি,আলিম,বিএম ও এইচ এস সি ভোকেশনালে ২০২৪ পরীক্ষা শুরু হচ্ছে। চাঁদপুর জেলা প্রশাসনের শিক্ষা শাখার সূত্র মতে, জেলায় এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১৬ হাজার ১শ ২০ জন এবং কেন্দ্র ৩৪টি, মাদ্রাসা বোডের্র আলিম পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৫ শ’ ৭৮ এবং কেন্দ্র ১১ টি। ব্যবসা ব্যবস্থাপনা পরীক্ষার্থীর সংখ্যা ৯ শ’ ১৭ জন ও কেন্দ্র ৭ টি এবং ভোকেশনাল পরীক্ষার্থীর সংখ্যা ১ শ ১৬ জন ও কেন্দ্র ২টি।এইচএসসি পরীক্ষা সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালনার জন্যে জেলা প্রশাসন কর্তৃক অনেকগুলো প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

নকলমুক্ত ও শান্তিপ্রিয় পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে জেলা প্রশাসন থেকে সকল প্রকার প্রস্তুতি নেয়া হয়েছে। পরীক্ষার হলে সকল ধরনের অসাধু উপায় বর্জনের জন্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি রয়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি যদি কোনো শিক্ষক অসাধু উপায় অবলম্বন করে এবং তা প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানা যায় ।

পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদেরকে অবশ্যই পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরুর পূর্বে ভারপ্রাপ্ত কর্মকর্তার মোবাইল ফোন নম্বরে সেট কোড ব্যবহারের নির্দেশনার এসএমএস যাওয়ার পর প্রশ্নপত্রের প্যাকেট খোলা যাবে। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত অন্য কেউ মোবাইলফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।

কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছবি তোলা যায় না এমন মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। আসন্ন উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা কেন্দ্রের ২শ’ গজের ভেতর পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পরীক্ষা কক্ষে কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। সরকারি প্রতিটি নিদের্শনা মেনে পরীক্ষা গ্রহণ করতে হবে।

সারাদেশব্যপি ৩০ জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার আসন্ন এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকল মুক্ত পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে ২৯ জুন-১১ আগস্ট পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। মেধা বিকাশে, জাতি গঠনে ও উন্নত মানব সম্পদ গঠনে যোগ্য ও স্মাট নাগরিক প্রয়োজন। সুতরাং পাশাপাশি সকল শিক্ষার্থীদের সাফল্য কামনা করি।

সম্পাদনা বিভাগ
৩ জুলাই ২০২৪
এজি

এছাড়াও দেখুন

editroial

২৫ মার্চ গণহত্যা-২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

বাংলাদেশের স্বাধীনতা দিবস ১৯৭২ হতে প্রতিবছর ২৬ মার্চ উদযাপিত বাংলাদেশের জাতীয় দিবস। ১৯৭১ সালের ২৫ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *