স্বাভাবিক নিয়মে ফিরে যাচ্ছে দেশের সব সরকারি, আধা-সরকারি,স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি। পবিত্র ঈদুল আজহার ছুটির পর থেকে এসব অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
সোমবার ৪ মে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সময়সূচি নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো.মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
৪ জুন ২০২৪
এজি
সাপ্তাহিক হাজীগঞ্জ অনলাইন পত্রিকা