মাসব্যাপি সিয়াম সাধনার পর ঈদুল ফিতর সমাগম । ঈদের শাব্দিক অর্থ আনন্দ । আর ফিতর বলতে বোঝায় রোজার সমাপ্তি। বছর ঘুরে আবার এসেছে ঈদুল ফিতর। ঈদ এলে ঘরে ঘরে আনন্দের বন্যা বইতে থাকে ।
মুসলিম উম্মাহর জন্য ঈদুল ফিতরের দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। ঈদ ভ্রাতৃত্ব, সহানুভূতি,সহমর্মিতা ও ধনী-গরিবনির্বিশেষে সবাইকে এক কাতারে শামিল হওয়ার চেতনায় উজ্জীবিত করে । বিভেদমুক্ত জীবনের উপলব্ধি ঈদ। পরস্পর বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হয়ে ওঠার উপলক্ষ ঈদ । তাই ভ্রাতৃত্ববোধের পরম তৃপ্তি নিয়ে একে অপরকে আলিঙ্গন করার উৎসব বলা হয় ।
আমি সাপ্তাহিক হাজীগঞ্জ পত্রিকার সকল পাঠক,শুভাকাংখি,শুভানুধ্যায়ী ও সম্পাদনা বিভাগে নিয়োজিত ব্যাক্তিবর্গকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন । খোদা হাফেজ ।
প্রিন্স শাকিল আহমেদ
মোতাওয়াল্লী,হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্স,
সভাপতি,দুর্নীতি দমন কমিশন,হাজীগঞ্জ ও
সম্পাদক মন্ডলীর সভাপতি,
সাপ্তাহিক হাজীগঞ্জ,চাঁদপুর-৩৬০০।
২৯ মার্চ ২০২৯
এডিটেড বাই এজি

সাপ্তাহিক হাজীগঞ্জ অনলাইন পত্রিকা