Friday , 2 October 2026
weather n =

নতুন করে আরও ৭২ ঘণ্টার তাবদাহের সতর্কতা জারি

আবহাওয়া অফিস আজ সোমবার সারাদেশে নতুন করে আরও ৭২ঘন্টার তাবদাহের সতর্কতা জারি করেছে।

আজ সকাল সাড়ে ৯টায় আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত এক সতর্ক বার্তায় বলা হয়, দেশের ওপর দিয়ে চলমান তাবদাহ আজ ২২ এপ্রিল থেকে পরবর্তী ৭২ ঘন্টা অর্থাৎ ২৫ এপ্রিল সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এ সময়ে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে বলে জানায় আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো.বজলুর রশিদ জানান, দেশের আকাশে কিছুটা মেঘ থাকায় গরমের তীব্রতা কিছুটা কমলেও আগামীকাল থেকে আবারও বাড়বে তাবদাহ।

এর আগে গত শুক্রবার থেকে প্রথম ধাপে ৭২ ঘন্টার তাবদাহের সতর্কতা জারি করে আবহাওয়া অফিস। বাসস

২২ এপ্রিল, ২০২৪
এজি

এছাড়াও দেখুন

weather n =

মধ্যরাতের মধ্যেই ১৭ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস

ঢাকাসহ দেশের ১৭ জেলার উপর দিয়ে ৪৫ থেকে ৬০ কি.মি. বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *