আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে হাজীগঞ্জসহ চাঁদপুরে শুরু হয়েছে ভোটের উত্তাপ। হাট-বাজার থেকে শুরু করে চায়ের দোকন পর্যন্ত চলছে নানা আলোচনা ও বিশ্লেষণ। থেমে নেই নানামুখি বিশ্লেষণ, কারা কারা পাচ্ছেন দলীয় মনোনয়ন।
নির্বাচন কমিশনও নির্ধারিত রোটিন ওয়ার্ক বাস্তবায়ন করে চলছে। ইদানিং নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিা প্রকাশ করেছে । চাঁদপুর জেলায় ৮ টি উপজেলা,৭ টি পৌরসভা ,৮৯টি ইউনিযন ও ১ হাজার ৩ শ ৬৫ টি গ্রাম নিয়ে গঠিত হলেও জাতীয় সংসদের আসন ৫ টি ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলার ভোটার সংখ্যা : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সর্বশেষ হালনাগাদ ভোটার তালিকায় জেলার ৫ আসনে ভোটার সংখ্যা ২২ লাখ ৮০ হাজার ৮শ ৪৬ জন। এদের প্রায় অর্ধেকই মহিলা ভোটার। জেলায় সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জেলার সম্প্রতি ঘোষিত খসড়া ভোটার সংখ্যা ২২ লাখ ৮০ হাজার ৮শ ৪৬ জন। হিজড়া ভোটার ১২ জন।
সুতারাং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলার ভোটার সংখ্যা থেকে এবার বেড়েছে- ১ লাখ ২৪ হাজার ২শ ১৩ জন বৃদ্ধি পেয়েছে। এদিকে ত্রয়োদশ এর খসড়া তালিকা প্রকাশ পর্য়ন্ত সকল আসনে কর্তন বা মৃত্যুবরণ করেছে -৩৭ হাজার ৮শ ৮১ জন। জেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে ।
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ- পৌর সভা ও শাহরাস্তি-পৌরসভা): এ আসনে ভোটার সংখ্যা হচ্ছে ৫ লাখ ১৩ হাজার ৩শ ৩৫ জন। এর মধ্যে হাজীগঞ্জের পৌরসভাসহ ভোটার- ৩ লাখ ৪ হাজার ১ শ ৫৬ জন । এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৬শ ৮০ এবং নারী ভোটার ১ লাখ ৪৭ হাজার ৪শ ৭৫ জন।শাহরাস্তি পৌরসভাসহ ভোটার ২ লাখ ১৩ হাজার ৭ শ ২৯ জন।
কচুয়া-১ (কচুয়ায়) আসনে ১০৩টি , চাঁদপুর-২ (মতলব দক্ষিণ ও মতলব উত্তরে) ১৫৫টি, চাঁদপুর-৩ (সদর-হাইমচরে) ১৬৫ টি , চাঁদপুর-৫ (ফরিদগঞ্জে) ১১৮ টি এবং চাঁদপুর-৫ আসনে (হাজীগঞ্জ-শাহরাস্তি) ১৫৩ টি। মোট কেন্দ্র-৭শ ।
৮ উপজেলায় সংসদীয় আসন ৫টি আসনের বর্তমান ভোটার সংখ্যা হলো : চাঁদপুর- ১ (কচুয়া ও পৌরসভা): এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৪৮ হাজার ৫শ ৮৮ জন। চাঁদপুর- ২ (মতলব দক্ষিণ ও মতলব উত্তর ,ছেঙ্গারচর ও মতলব পৌরসভাসহ ) : এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৮ হাজার ২ শ ৫৬ জন। চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর ও পৌরসভাসহ ): এ আসনে ভোটার সংখ্যা ৫ লাখ ৩৫ হাজার ৮শ ২২ জন। চাঁদপুর -৪ (ফরিদগঞ্জ ও পৌরসভা ) : এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৯৪ হাজার ৮ শ ৮ জন।

জেলার ৮ উপজেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ৭শ : চাঁদপুর-১ (কচুয়া)-১০৯ টি, চাঁদপুর-২ (মতলব দক্ষিণ ও উত্তরে) ১৫৫টি, চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচরে)-১৬৫টি, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জে)-১১৮ ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তিতে) ১৫৩টি ভোট কেন্দ্রে রয়েছে। জেলার ৭টি পৌরসভা ও ৮৯টি ইউনিয়ন রয়েছে।
এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন । বুধবার ইসির উপ-সচিব মো. মাহবুব আলম শাহ স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে, যা জেলা নির্বাচন কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
আবদুল গনি ,
১৮ সেপ্টেম্বর ২০২৫,
এ জি

সাপ্তাহিক হাজীগঞ্জ অনলাইন পত্রিকা