Friday , 2 October 2026
প্রচার বন্ধ--

শুক্রবার সকালে শেষ হচ্ছে নির্বাচনি প্রচার

শুক্রবার ৫ জানুয়ারি সকাল ৮টায় শেষ হচ্ছে সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। বৃহস্পতিবার প্রচারের শেষ সুযোগ কাজে লাগাতে মরিয়া বিভিন্ন আসনের প্রার্থী ও সমর্থকরা। নির্বাচনি এলাকায় প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা আজই শেষ জনসভা করবেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে একযোগে ভোটগ্রহণ চলবে।
ভোটের দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

ইসির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে,আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে। তাদের সহায়তা দিতে এরই মধ্যে মাঠে নেমেছে সশস্ত্র বাহিনী। এরপরও বিভিন্ন স্থানে নির্বাচনি উত্তাপ রয়ে গেছে।

৪ জানুয়ারি ২০২৪
এজি

এছাড়াও দেখুন

road accident

জুনে সড়ক-রেল ও নৌ-পথে দুর্ঘটনায় নিহত ৪৬৩

গত জুন মাসে সড়ক-নৌ ও রেলপথে দুর্ঘটনায় ৪৬৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে সড়কপথে ৪৭২টি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *