Friday , 2 October 2026
shaharasti exam--
প্রতীকী ছবি

শাহরাস্তিতে ৯ কেন্দ্রে পরীক্ষার্থী ৪ হাজার ১শ ৭৪ জন

শাহরাস্তিতে ৯ কেন্দ্রে এসএসসি- দাখিল সমমান পরীক্ষায় ৪ হাজার ১শ ৭৪ পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। শঅহরাস্তিসহ সারাদেশের ন্যায় সকল উপজেলায় আগামি ১৫ ফেব্রুয়ারি এ পরীক্ষা শুরু হচ্ছে।

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট,দাখিল ও এসএসসি ভোকেশনাল সমমানের এ পরীক্ষা শুরু হচ্ছে। চলতি ২০২৪ শিক্ষাবর্ষে চাঁদপুরে ৮ উপজেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট,দাখিল ও এসএসসি ভোকেশনাল সমমানের পরীক্ষা হচ্ছে । সকাল ১০ টায় এ পরীক্ষা শুরু হবে।

চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা থেকে ১১ ফেব্রুয়ারি এ তথ্য মতে এ সব পরিসংখ্যান জানা গেছে।

এ উপজেলায় ৯টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ১শ’ ৭৪ জন। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৩শ ৪৩ জন ও কেন্দ্র ৬ টি এবং দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ৭শ’৪৪ জন এবং কেন্দ্র ২টি ও এসএসসি ভোকেশনাল ১ টি কেন্দ্রে ৮৭ জন শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করছে।

কয়েকটি সিদ্ধান্তের মধ্যে রয়েছে-কেন্দ্র সচিব ব্যতীত কোনো কক্ষ পর্যবেক্ষক মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। এ ক্ষেত্রে কেন্দ্র সচিবের সাথে যোগাযোগ করে সিদ্ধান্ত নিতে হবে, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিতকরণ,পরীক্ষার্থীদের আসন বিন্যাস,বিষয়ভিত্তিক শিক্ষক সংশ্লিষ্ট বিষয়ের দিন পর্যবেক্ষণ থেকে বিরত রাখা ইত্যাদি।

স্ব স্ব কেন্দ্র সচিবের উদ্যোগে মাধ্যমিক স্কুলের সকল প্রধান শিক্ষক,পর্যবেক্ষণে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকগণের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষা অধিদপ্তর ও কুমিল্লা বোর্ডের নিদের্শিত বিধি-নিষেধ সংক্রান্ত আলোচনা করা হয়েছে বলো জানা গেছে।

আবদুল গনি
১২ ফেব্রুয়ারি ২০২৪
এজি

এছাড়াও দেখুন

eng momin

জনগণের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য : এমপি ইঞ্জি.মমিনুল হক

চাঁদপুরের শাহরাস্তির রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে গণসংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক দলীয় নেতা-কর্মীদের প্রতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *